সাকিবদের ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বিসিবি সভাপতির সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৯, ১৫:৪৭আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১৯:২৭

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বিসিবিতে প্রবেশ করছেন বিসিবি সভাপতি। ক্রিকেটারদের ১১ দফা দাবি-দাওয়া নিয়ে সৃষ্ট ধর্মঘট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় সঙ্গে ছিলেন বোর্ড পরিচালক ও কোয়াবের (ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সভাপতি নাঈমুর রহমান দুর্জয়। চলমান ইস্যু নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে তাদের।

বুধবার দুপুরের দিকে নাঈমুর রহমান দুর্জয় নিজের ফেসবুক অ্যাকাউন্টে গণভবনে যাওয়ার চেক ইন দিলে বিষয়টি সবার চোখে পড়ে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে বেলা সাড়ে ৩টার দিকে বিসিবিতে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান ও নাঈমুর রহমান দুর্জয়। এ সময় সাংবাদিকদের এই আলোচনার বিষয়টি জানান নাঈমুর রহমান দুর্জয়, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে আলোচনাও হয়েছে।’ তবে এর বাইরে বিস্তারিত কিছু জানাননি দুর্জয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে কথা বলেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও, ‘হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে চলমান ইস্যু নিয়ে কথা বলতেই দুর্জয় ও বিসিবি সভাপতি গণভবনে গিয়েছিলেন। বিস্তারিত কিছু বলতে পারছি না।’

এ সময় ক্রিকেটারদের প্রতিনিধি কেউ ছিলেন কিনা এ প্রশ্নে জালাল ইউনুস জানান, ‘আমার মনে হয় না। তবে নিশ্চিত করে বলতে পারছি না। ওরা যেকোনও সময় আলোচনা করতে চাইলে আমরা রাজি আছি।’

/আরআই/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম