বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কোহলি

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০১৯, ১৭:৪৬আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ১৭:৪৩

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কোহলি বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। তার বদলে তিন ম্যাচের সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। বিরাটের অনুপস্থিতিতে কিছু চমক রয়েছে বৃহস্পতিবার ঘোষিত দলে। টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অলরাউন্ডার শিবাম দুবে।

দুবে প্রথমবার ডাক পেলেও সানজু স্যামসন দ্বিতীয়বারের মতো ডাক পেলেন জাতীয় দলে। সবশেষ ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। তবে এই সিরিজেও নেই মহেন্দ্র সিং ধোনি।

একই দিনে ঘোষিত টেস্ট দলে অবশ্য রয়েছেন অধিনায়ক কোহলি। প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করা দলের ওপরেই মোটামুটি আস্থা রেখেছেন ভারতের নির্বাচকরা। শুধু অভিষিক্ত স্পিনার শাহবাজ নাদিমকে বাদ দেওয়া হয়েছে। তার বদলে রয়েছেন কুলদীপ যাদব, যার ইনজুরিতে কপাল খুলেছিল নাদিমের।

চোটের কারণে দলে নেই জসপ্রিত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়া। কয়েক দিন আগে করা অস্ত্রোপচারের ধকল কাটিয়ে এখনও ফিটনেস ফিরে পাননি হার্দিক। অপর দিকে নতুন তথ্যে জানা গেছে, বুমরাহর সার্জারির প্রয়োজন নেই। তবে এই মাসের শুরুতে যুক্তরাজ্যে চিকিৎসক দেখিয়েছেন। এখনও সেরে না ওঠায় দলে নেই তিনি। 

৩ নভেম্বর দিল্লিতে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। ৭ নভেম্বর রাজকোটে দ্বিতীয় কুড়ি ওভারের ম্যাচ খেলে নাগপুরে শেষ টি-টোয়েন্টিতে নামবে দুই দিন পর। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর। ইন্দোরে প্রথম টেস্টের পর ২২ নভেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে কলকাতায়।

টি-টোয়েন্টি দল: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সানজু স্যামসন , শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, ঋষভ পান্ত, ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, দীপক চাহার, খলিল আহমেদ, শিবম দুবে ও শার্দুল ঠাকুর।

টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমান গিল ও ঋষভ পান্ত।

/এফআইআর/এএআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান