পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজে সালমাদের হার

স্পোর্টস ডেস্ক
২৮ অক্টোবর ২০১৯, ১৬:২৭আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৬:৪১

দ্বিতীয় ওভারে বোল্ড হন আয়েশা। পর পর দুই ম্যাচে খুব কাছে গিয়েও জয় বঞ্চিত বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে লড়াই করে পাকিস্তানের কাছে ১৫ রানে হেরেছে সফরকারীরা।  আর এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক দল।

গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে বড় লক্ষ্য গড়ে পাকিস্তান। ওপেনার জাভেরিয়া খানের ৪৪ বলে ৫২ ও অধিনায়ক বিসমাহ মারুফের ঝড়ো ইনিংসে ভর করে ৩ উইকেটে ১৬৭ রান পায় স্বাগতিকরা। বিসমাহ সবচেয়ে বেশি আগ্রাসী ছিলেন বাংলাদেশের ওপর। ৫০ বলে ৭০ রানে অপরাজিত ছিলেন। তার ইনিংসে ৯টি চারের সঙ্গে ছিল একটি ছয়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন জাহানারা আলম। একটি নেন লতা মণ্ডল।

বড় লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ তুললেও জয়ের দেখা পায়নি। নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় ম্যাচ থেকে ছিটকে যায় তারা। তবে লড়াকু মানসিকতায় ৭ উইকেটে ১৫২ রান করতে পারে সালমা খাতুনের দল। বাংলাদেশের আগের দলীয় সর্বোচ্চ ইনিংসটি ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে, ৪ উইকেটে ১৫১ রান।

হেরে যাওয়া ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিলে আলো ছড়ান সানজিদা ইসলাম। ৩২ বলে সর্বোচ্চ ৪৫ রান করেছেন। ফারজানা হকও ছিলেন খুব কার্যকরী। ১৯ বলে ৩০ রানের ইনিংস উপহার দিয়েছেন। জাহানারা আলম শেষ দিকে বিধ্বংসী হওয়ার চেষ্টা করেছিলেন। ৫ বলে ১ চার ও ২ ছক্কায় ১৮ রানে অপরাজিত ছিলেন। অপরপ্রান্তে ১৭ রানে অপরাজিত ছিলেন লতা মণ্ডল। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সাদিয়া ইকবাল। ম্যাচসেরা বিসমাহ মারুফ। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম