আমরা সাকিবের পাশে থাকবো: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৯, ১৩:১৮আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১৩:৪৩

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল (ছবি: সংগৃহীত) জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পেয়ে তথ্য গোপন করেছেন সাকিব আল হাসান। একটি জাতীয় দৈনিকে সংবাদটি প্রকাশের পর থেকে বিষয়টি নজরে রাখছেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এমনকি সিদ্ধান্ত যাই আসুক, সাকিবের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

সচিবালয়ে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ড আমাকে জানিয়েছে তারাও কিছু জানতেন না। তারা সাকিবের সঙ্গে যোগাযোগ করেছেন। সাকিব হয়তো হালকাভাবে নিয়েছেন, কেউ এটা সেভাবে গুরুত্ব দেননি। এটা যে এতদূর গড়িয়েছে, কেউ সেভাবে বুঝতে পারেনি। আইসিসি আসলে কী ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, সেটা তো কোনও নির্ভরযোগ্য রিপোর্ট নয়, তবে কোনও কঠোর সিদ্ধান্ত যদি আসে বা না আসে, অবশ্যই আমরা সাকিবের পাশে থাকবো। কীভাবে তাকে রক্ষা করা যায় চেষ্টা করবো।’

তিনি অবশ্য স্মরণ করিয়ে দিলেন, আইসিসির দুর্নীতি দমন ইউনিট নিয়ন্ত্রণ করছে সবকিছু। এসব ক্ষেত্রে হস্তক্ষেপের সুযোগ নেই, ‘এটা অবশ্য আকসুর বিষয়। এখানে আমাদের হস্তক্ষেপের সুযোগ নেই। তবে নিউজে আসার পর থেকে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছি।’

ক্যাসিনো কাণ্ডের পর বিসিবির পরিচালক লোকমান হোসেনকে এখনও বোর্ড থেকে অপসারণ করা হয়নি। এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল প্রতিমন্ত্রীর কাছে। তিনি মনে করেন, ‘আপনারা জানেন ক্রিকেট বোর্ড নিজেদের গঠনতন্ত্র অনুসারে চলে। আইসিসির নিয়ম অনুসারে চলে। তো আমার মনে হয় তাকে সরিয়ে দেওয়া উচিত। যদি পরবর্তীতে আইনগতভাবে সে নির্দোষ প্রমাণিত হয়, তখন দেখা যাবে।’

/এসআই/এআর/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান