আমার মনে হয়েছে, এই সময়ে স্ত্রীর পাশে থাকা উচিত: তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৯, ১৪:২৪আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১৫:২৯

দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন তামিম। বুধবার তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত গেছে বাংলাদেশ। সেই দলে থাকার কথা ছিল অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের। ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন এই সিরিজ থেকে। পারিবারিক কারণে এমনটি করতে বাধ্য হলেও সিরিজে থাকতে না পেরে ব্যক্তিগতভাবে খুব হতাশ তামিম ইকবাল।

নিজের ফেসবুক পোস্টে সেই হতাশার কথা এভাবেই লিখলেন তামিম, ‘আপনারা জানেন, পারিবারিক কারণে ভারত সফর থেকে আমি বিরতি নিয়েছি। এই সিরিজে খেলতে না পেরে আমি নিজেও ভীষণ হতাশ।’

নিজেকে ফিরে পেতে গত কিছুদিন কঠোর পরিশ্রম করছিলেন তামিম। তার পরেও টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুতে খেলতে না পারাটা পীড়া দিচ্ছে বামহাতি এই ওপেনারকে, ‘বাংলাদেশ প্রথমবার ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেও আমাদের প্রথম ম্যাচ এই সফরে। এই সফর ও নতুন মৌসুমের জন্য আমি খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম। দেশের বাইরে গিয়ে আলাদা করে এক মাস ফিটনেস ট্রেনিং করেছি। দেশে ফিরে ব্যাটিং অনুশীলনও করেছি। শারীরিক ও মানসিকভাবে দারুণ প্রস্তুতি নিয়েছি। তারপরও সফরে যেতে পারছি না, কারণ কখনও কখনও পরিবার এবং আপনজনের পাশে ক্রিকেট গৌণ হয়ে ওঠে।’

তামিম ব্যক্তিগত কারণটিও পরিষ্কার করেছেন, ‘আমি ও আমার স্ত্রী আমাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছি। আমার স্ত্রীর শারীরিক অবস্থার কারণে আমাদের ধারণার চেয়ে একটু বেশি সময় ওকে হাসপাতালে থাকতে হচ্ছে। আমার মনে হয়েছে, এই সময়ে ওর পাশে আমার থাকা উচিত। এজন্যই ছুটি নিতে হয়েছে। এমনিতেই পরিবার থেকে অনেকটা সময় আমরা দূরে থাকি, তাদের প্রাপ্য সময়টুকু দিতে পারি না। আমাদের পরিবারের সদস্যরা অনেক ত্যাগ স্বীকার করেন। অন্য অনেক সময় না পারলেও জীবনের এই সময়গুলোতে অন্তত পরিবার আমাকে পাশে চাইতেই পারে।’

ভারত সিরিজটি মিস করলেও খুব দ্রুতই মাঠে ফিরে আসার আশা প্রকাশ করেছেন তামিম, ‘আমি আমার দলকে মিস করবো, ক্রিকেট মাঠকে মিস করব। তবে জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে স্ত্রী যেন আমাকে মিস না করে, সেটুকু নিশ্চিত করতে চেয়েছি। সবার কাছে আমাদের জন্য দোয়া চাইছি। ইনশাল্লাহ খুব দ্রুতই আবার আমাকে মাঠে দেখতে পাবেন।’

সবশেষে সমর্থকদের ধন্যবাদ দিয়েছেন বাংলাদেশের সেরা এই ওপেনার, ‘কঠিন সময়ে পাশে থাকার জন্য ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’

/আরআই/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম