তরুণরা নিজেদের মেলে ধরতে পারবে তো?

রবিউল ইসলাম
০৩ নভেম্বর ২০১৯, ১২:৩০আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১২:৩৭

তরুণরা নিজেদের মেলে ধরতে পারবে তো? মাশরাফি বিন মুর্তজা টি-টোয়েন্টি আর টেস্ট ক্রিকেট থেকে বিদায় জানিয়েছেন বহু আগেই। সাকিব আল হাসান নিষেধাজ্ঞার কারণে, তামিম ইকবাল সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ভারতের বিপক্ষে সিরিজে নেই। দীর্ঘদীন পর তাই অভিজ্ঞ দুজনকে ছাড়া কোনো সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। এমন মুহূর্তে দলের তরুণ ক্রিকেটারসহ অনিয়মিত ক্রিকেটারদের সামনে সুযোগ নিজেদের মেলে ধরার। অভিজ্ঞদের ছায়া হয়ে থাকা আফিফ, লিটন, সৌম্য, বিপ্লবরা কি পারবে নিজেদের মেলে ধরতে?

ভারতের বিপক্ষে ঘোষিত দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার আছেন। যাদেরকে বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেটার হিসেবে ধরা হচ্ছে। আবু হায়দার রনি, আফিফ হোসেনরা এতোদিন সিনিয়রদের ছায়া হয়ে ছিলেন। এবার তাদের সামনে সুযোগ নিজেদের মেলে ধরার। গত সেপ্টেম্বরে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে আফিফ নিজের প্রতিভা বেশ ভালো করেই জানান দিয়েছিলেন। সেই সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে বিপর্যয়ের মুখে ৫২ রানের আলো ঝলমলে ইনিংস খেলেন তিনি। সেই ইনিংস দিয়ে তিনি বুঝিয়েছেন ক্রিকেটে রাজত্ব করতে এসেছেন। ৫টি টি-টোয়েন্টি খেলা আফিফের সামনে এবার সুযোগ সাকিবের অভাব ভুলিয়ে ব্যাট ও বল হাতে ভূমিকা রাখার।

গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন আবু হায়দার রনি। সাইফউদ্দিনের ইনজুরিতে ভারতের বিপক্ষে সুযোগ পেয়েছেন ২৩ বছর বয়সী এই পেসার। জাতীয় দলে ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা রনি অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি। ১২ ইনিংসে বল করে উইকেট পেয়েছেন মাত্র ৬টি। তবে সবমিলিয়ে মোট ৫৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তার উইকেটসংখ্যা ৫৩টি। এবার তার সামনেও সুযোগ নিজেকে প্রমাণ করার। মোস্তাফিজ, আল আমিন হোসেনের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার সামর্থ্য আছে এই পেসারের।

গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে সুযোগ পেলেও ম্যাচ খেলা হয়নি নাঈম শেখের। এবার হয়তো অভিষেকটা হয়েই যাবে তার! ভালো ফর্মে থাকা ইমরুলকে বাদ দিয়ে নাঈম শেখকে সুযোগ দেয় টিম ম্যানেজমেন্ট। বোঝাই যাচ্ছে নির্বাচকরা কতটা আস্থা রেখেছে ২০ বছর বয়সী এই ব্যাটসম্যানের ওপর!  আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরির পর গত অক্টোবরে শ্রীলঙ্কায় ‘এ’ দলের সফরে দুটি হাফসেঞ্চুরি পেয়েছেন। আর তাতেই টিকিট পেয়ে যান জাতীয় দলের। এখন অপেক্ষায় অভিষেকের। রবিবার মিডল অর্ডারে নাঈম শেখের অভিষেক হয়েও যেতে পারে!

চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে আলো ছড়িয়েছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। তার লেগ স্পিন জাদুতে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা খেই হারিয়ে ছিল। এরপর অবশ্য ইনজুরিতে বাকি ম্যাচগুলোতে খেলা হয়নি তার। ভারতের বিপক্ষে তরুণ এই লেগস্পিনারের সামনে সুযোগ ভিন্ন কন্ডিশনে চ্যালেঞ্জ নেওয়ার। এই চ্যালেঞ্জে বিপ্লবের জয় মানেই বাংলাদেশের জয়। কেননা গত কয়েক বছর ধরেই একজন ভালো মানের লেগ স্পিনার হন্যে হয়ে খুঁজছে বিসিবি।

এদিকে সৌম্য-লিটন-মোসাদ্দেকরা দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেললেও নিজেদের ছায়া হয়েই আছেন। সাকিব-তামিমবিহীন বাংলাদেশ দলকে ভালো অবস্থানে পৌঁছাতে এই তিনজনের পারফরম্যান্সের বিকল্প নেই।

অন্যদিকে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন পেসার আল আমিন হোসেন ও বাঁহাতি স্পিনার আরাফাত সানি। এদের সামনেও সুযোগ নিজেদের মেলে ধরার।

ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহও মনে করছেন অভিজ্ঞ দুইজন ক্রিকেটার না থাকলেও নিজেদের মেলে ধরার এই সুযোগ তরুণদের, ‘যারা ইয়াং স্টার আছে…আফিফ, নাঈম, বিপ্লব-এদের ওপর আমার শতভাগ আস্থা আছে। ওরা ভালো পারফরম্যান্স করতে পারবে এটা আমি পুরোপুরি বিশ্বাস করি। এছাড়া আল আমিন ক্যামবেক করেছে। সানি দীর্ঘদিন পর ফিরেছে। সবমিলিয়ে তাই এদের কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করছি। তরুণ ও অভিজ্ঞতার মিশেলে আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলতে চাই।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম