আইপিএলে ‘নো বল’ ডাকতে বিশেষ আম্পায়ার

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০১৯, ১১:৫২আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১২:১৪

নো বল নিয়ে কোহলি তর্কে জড়ান আম্পায়ার নাইজেল লংয়ের সঙ্গে। আইপিএলে হরহামেশাই গুরুতর ভুল করতে দেখা যায় অনফিল্ড আম্পায়ারদের। বিশেষ করে নো বল ডাকার ক্ষেত্রে। তাই আগামী বছর থেকে ‘নো বল’ নির্ণয়ের জন্য আলাদা টিভি আম্পায়ার রাখার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল।

মঙ্গলবার গভর্নিং কাউন্সিলের নেওয়া এই সিদ্ধান্তে জানা গেছে, তৃতীয় অথবা চতুর্থ আম্পায়ার থেকে সম্পূর্ণ আলাদা থাকবে নতুন আম্পায়ারের ভূমিকা। শুধু অনফিল্ড আম্পায়ারদের সহায়তায় প্রযুক্তি ব্যবহার করে চোখ রাখবেন নো বলে।

নতুন কমিটি গঠনের পর থেকে নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে গভর্নিং কাউন্সিল। যার প্রধান সাবেক ভারতীয় ব্যাটসম্যান ব্রিজেশ প্যাটেল। অবশ্য নো বলের জন্য নতুন এই আম্পায়ার রাখার ব্যবস্থা শুরুতে পরীক্ষামূলকভাবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে গভর্নিং কাউন্সিলের। আসন্ন সৈয়দ মুশতাক আলী ট্রফি না হলে রঞ্জি ট্রফিতে ব্যবহার করে দেখা হবে নো বলের এই টিভি আম্পায়ার।

আইপিএলে কয়েক বছর ধরে আম্পায়ারদের ভুল নিয়ে খুব সমালোচনা। গত বছর তাই আইপিএলে ভুলের মাত্রা কমাতে ব্যবহার শুরু হয় ডিআরএস। এরপরেও অবশ্য সমালোচনা এড়ানো যায়নি। এ বছর হওয়া আইপিএলে নো বল ইস্যুতে ক্ষিপ্ত হতে দেখা গেছে বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনিকে। তাই নতুন এই সিদ্ধান্ত গভর্নিং কাউন্সিলের।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম