সেই পান্তই ফেরালেন লিটনকে

স্পোর্টস ডেস্ক
০৭ নভেম্বর ২০১৯, ২০:০৪আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২০:১৮

পান্তের থ্রোতে রান আউট হয়ে ফেরেন লিটন রাজকোটে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। টসে হারলেও শুরুটা দারুণ করেছে সফরকারীরা। বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৯ ওভারে ৭০ রান।

ষষ্ঠ ওভারে পান্তের ভুলে বেঁচে যান লিটন দাস। ওয়াশিংটনের বদলে বোলিংয়ে আসেন যুজবেন্দ্র চাহাল। তার বলে স্টাম্পিংয়ের সুযোগ ছিল পান্তের। কিন্তু স্টাম্পের আগে বল গ্লাভসবন্দী করে স্টাম্প ভাঙাতে বেঁচে যান লিটন। নট আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার, সঙ্গে দেন নো বল। তবে অষ্টম ওভারে সেই পান্তের থ্রোতেই রান আউট হয়ে ফিরে গেছেন লিটন। বিদায় নেন ২৯ রানে। 
খলিলের দ্বিতীয় ওভারটা ছিল খুবই ব্যয়বহুল। দিয়েছেন ১৪ রান! দ্বিতীয় ওভারেও দিয়েছেন দুই বাউন্ডারি। নাঈম এক প্রান্তে তুলনামূলক বেশি আগ্রাসী ভঙ্গিতেই ব্যাট করছেন। ৩৬ রানে ক্রিজে আছেন। 

সংক্ষিপ্ত এই সংস্করণে এই প্রথম ভারতকে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচটিতে জিতেছে ৭ উইকেটে। আজকে জয় পেলে ভারতের মাটিতে প্রথম কোনো সিরিজ জিতবে মাহমুদউল্লাহর দল।

ব্যাটিং বান্ধব পিচ হিসেবে খ্যাতি আছে রাজকোটের সৌরাষ্ট্র স্টেডিয়ামের। শুরুতে ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে রোহিত জানান, পরে শিশির একটা ‘ফ্যাক্টর’ হয়ে দাঁড়াতে পারে এই ম্যাচে। মাহমুদউল্লাহ রিয়াদও জানালেন, টস জিতলে তিনিও শুরুতে বোলিং নিতেন!

২০১৩ সালে রাজকোটের এই স্টেডিয়ামের অভিষেক ম্যাচটি জিতেছিল ভারত। সেই ম্যাচেও টস জিতে ফিল্ডিং নিয়েছিল স্বাগতিকরা। অস্ট্রেলিয়া আগে ব্যাট করে ২০১ রান সংগ্রহ করে। জবাবে ভারত ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। যুবরাজ সিং খেলেন ৩৫ বলে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস। আগের সুখস্মৃতি নিয়েই ব্যাটিং বান্ধব উইকেটে ফিল্ডিং নিলেন রোহিত শর্মা।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম