টি-টেন লিগে একমাত্র ফরহাদ রেজাকে এনওসি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৯, ২২:৫৯আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২২:৫৯

অলরাউন্ডার ফরহাদ রেজা। আবুধাবির টি-টেন লিগে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছিলেন ৭ ক্রিকেটার। সামনে ইমার্জিং এশিয়া কাপ ও জাতীয় ক্রিকেট লিগ থাকায় শুধু ফরহাদ রেজাকেই সেখানে খেলতে অনাপত্তি পত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

লিগে শুরুতে সুযোগ পাওয়া ৭ ক্রিকেটার হলেন- ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিক, মেহেদী হাসান, আবু হায়দার রনি, ইয়াসির আলী, এনামুল হক ও আরাফাত সানি। বাকিরা এনওসি না পাওয়াতে বাংলা টাইগার্সে শুধু ফরহাদ রেজাকেই খেলতে দেখা যাবে। এমন তথ্য জানিয়েছেন, এনওসির বিষয়টি নিশ্চিত বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

টি-টেন লিগের তৃতীয় সংস্করণে প্রথমবারের মতো অংশ নিচ্ছে চট্টগ্রাম ভিত্তিক দল বাংলা টাইগার্স। এই দলে আরও খেলবেন শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা, দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রাম, রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার, অস্ট্রেলিয়ার জেমস ফকনার, আফগানিস্তানের কায়েস আহমেদ ও সংযুক্ত আরব আমিরাতের চিরাগ সুরি।

সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগ মাঠে গড়াবে ১৫ নভেম্বর থেকে।

/এফআইআর/
সম্পর্কিত
ভারতে খেলতে না যাওয়ার যে ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল
আসিফ নজরুলকে নিয়ে তদন্তে কী বলেছেন শান্ত-লিটন?
এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
টিভিতে আজকের খেলা (১৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ সেপ্টেম্বর, ২০২৬)
ফের উৎপাদনে ফিরেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার
ফের উৎপাদনে ফিরেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার
ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনও সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান
ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনও সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী