এটিপি ফাইনালসের শিরোপা সিসিপাসের

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০১৯, ১৪:৩৪আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৪:৫৯

এটিপি ফাইনালস চ্যাম্পিয়ন সিসিপাস। টেনিসের তিন ফেভারিটের কেউ শিরোপা জিততে পারলেন না এটিপি ফাইনালস। নাদাল, জোকোভিচ ও ফেদেরাররা বিদায় নিয়েছেন আগেই। ডোমিনিক থিয়েমকে ফাইনালে হারিয়ে ১৮ বছরে সবচেয়ে কম বয়সী হিসেবে টুর্নামেন্টের শিরোপা জিতলেন স্তেফানোস সিসিপাস।

২১ বছর বয়সী গ্রিক ক্যারিয়ারের সবচেয়ে বড় শিরোপা ঘরে তুলেছেন থ্রিলারের জন্ম দিয়ে। শেষ সেটে তুমুল লড়াই করে সিসিপাস জয় পেয়েছেন ৬-৭ (৬-৮), ৬-২, ৭-৬ (৭-৪) গেমে। ২৬ বছর বয়সী থিয়েম অবশ্য ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। শুরুর সেট থেকেই সমানে সমান লড়বার চেষ্টা করেছেন। তবে শেষ হাসি হেসেছেন গ্রিক তরুণ।

মৌসুমের তৃতীয় শিরোপা জয়ের পর আপ্লুত হয়ে পড়েন সিসিপাস, ‘এই মুহূর্তে আমার অবস্থা ঠিকমতো প্রকাশ করতে পারবো না। এই বছরে চ্যাম্পিয়ন হওয়াটা সত্যি দারুণ কিছু। স্বপ্নটা সত্যি হয়েছে, ম্যাচটা শেষ হতে এর চেয়ে ভালো কিছু হতে পারে না।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম