মাশরাফিতে মুগ্ধ শোয়েব মালিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট।।
০৬ ডিসেম্বর ২০১৫, ১৯:৪৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ২০:০৭

Soheb Malik বিপিএল তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন শোয়েব মালিক। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় দলের রঙিন পোষাকের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফিকে অধিনায়ক হিসেবে পেয়ে নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন পাকিস্তানি এই ক্রিকেটার।

রবিবার সকালে অনুশীলন শেষে তিনি বলেন, ‘মাশরাফি খুব ভালো একজন নেতা। মাশরাফি তরুণদের খুব সহায়তা করছেন। এটা অনেক বড় ব্যাপার।  সত্যি বলতে, আমরা খুব ভাগ্যবান যে বাংলাদেশ দলের অধিনায়ক আমাদের দলেরও অধিনায়কের দায়িত্ব পালন করছেন।’

মালিক আরও বলেন, ‘মাশরাফি থাকাতে আমরা চাপ মুক্ত থাকতে পারছি এবং এখন পর্যন্ত যেভাবে শেষ করেছি সেখান থেকেই বিষয়টি স্পষ্ট হয়ে উঠে।’

সঙ্গে বিপিএলের এবারের আসর দারুণ উপভোগ করছেন শোয়েব মালিক। তিনি বলেন, ‘বাংলাদেশে খেলাটা সবসময়ই আনন্দের। এখন পর্যন্ত বিপিএলে খেলার অভিজ্ঞতাটা দারুণ।’

বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের নিয়ে আশাবাদী শোয়েব মালিক আরও বলেন, ‘এবার টুর্নামেন্টে বেশ কয়েকজন তরুণ দেখেছি যারা অনেক ভালো করছে। বাংলাদেশের ক্রিকেট খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে।’

চিটাগং ভাইকিংসের হয়ে খেলছেন মোহাম্মদ আমির। স্বদেশি এই ক্রিকেটার সম্পর্কে তিনি বলেন, ‘আমরা তার বিরুদ্ধে খেলেছি। গত ম্যাচে আমির দুর্দান্ত বোলিং করেছে এবং ঝলক দেখাচ্ছে।’

কতদিন পর্যন্ত ক্রিকেট চালিয়ে যেতে চান এমন প্রশ্নে মালিক বলেন, ‘আমি অধিনায়ক কিংবা নির্বাচক নই। কিন্তু আমি সবসময়ই দেশের হয়ে খেলতে চাই। আমি ২০১৯ বিশ্বকাপ খেলতে চাই।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম