ম্যাচ সেরা হয়ে খুশি নন সৌম্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট।।
০১ ডিসেম্বর ২০১৫, ১৮:৫৪আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ০১:৪৮

Soumya গত কিছুদিন যাবত টানা ব্যর্থতার পর মঙ্গলবার নিজেকে খুঁজে পেয়েছেন সৌম্য সরকার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ পারফরম্যান্স করা সৌম্য নিজেকে হারিয়ে ফেলেছিলেন বিপিএলও। প্রথম তিন ম্যাচে মাঝারি আকারের ইনিংস খেললেও গত দুই ম্যাচে আউট হয়েছিলেন ৭ ও ৫ রান করে।
মঙ্গলবার সৌম্যর অপরাজিত ৫৮ রানের ইনিংসে সহজ জয় পেয়েছে রংপুর। এমন ইনিংস খেলার পর সৌম্য পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কারও। ম্যাচ সেরা হয়ে খুশি নন তিনি। কেননা পাওয়ার ক্রিকেট খেলা সৌম্য এদিন খোলসের মধ্যেই আটকে থাকলেন। নীতি বিরোধী ইনিংস খেলছেন ৫৬ বলের।
তাইতো এমন ইনিংসে সন্তুষ্ট হতে পারছেন না নিজেই।  ইনিংস বড় করতে পারছিলেন না খুব কী চাপে পড়েছিলেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘চাপ দলের পক্ষ থেকে ছিল না, নিজের ভেতর থেকে ছিল। নিজের সেরাটা করতে পারছিলাম না। আজকে (মঙ্গলবার) যেটুকু খেলেছি, হয়ত বা তারা খুশি হলেও আমি খুশি না। আগের ম্যাচগুলি যেভাবে শুরু করেছিলাম, বড় করতে পারলে আমার জন্য ভালো হতো।’
তিনি আরও যোগ করেন, ‘আজকে (মঙ্গলবার) রান একটু কম ছিল। তাই চেষ্টা করছি দ্রুত আউট না হতে। টার্গেট কম ছিল, এজন্যই শট কম খেলেছি। চেয়েছিলাম উইকেটে বেশি সময় থাকতে। আগের ম্যাচগুলোতে একটিতেও ১০ বলের বেশি খেলতে পারিনি। সেজন্য চেয়েছিলাম যতটা সম্ভব খেলতে, ৪০-৫০ বল। ২০০ রানের লক্ষ্যে নিশ্চই এভাবে খেলা যাবে না।’
ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজের ব্যাড প্যাচ শেষ অব্দি মঙ্গলবার কেটেছে সৌম্যর। তাই কিছুটা নিশ্চিন্ত কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘না, নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই। সামনে অনেক ম্যাচ আছে। খেলোয়াড়দের স্বস্তি পাওয়ার সুযোগ নেই। পরের ম্যাচে আরও বেশি চাপ।’

গত কয়েকদিন ধরে নিজের ইনিংসগুলো নিয়ে ভেবেছেন সৌম্য। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘১০ বলের মধ্যেই আউট হয়ে চলে আসছিলাম বেশ কয়েকটা ম্যাচে। ভাবছিলাম এভাবে আউট কেন হচ্ছি? চেষ্টা করছিলাম যে নিজের ভুলটা বের করার। ওয়ানডেতে ২৫-৩০ করে আউট হয়ে যাচ্ছিলাম, এখানেও সেটা ছিল। মনে হচ্ছিল তাড়াহুড়ো বেশি করছিলাম। ওটা থেকে বের হয়ে আসতে পারলে ভালো হয়।’

/আরআই/এফএএন/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম