নাগপুরের পিচকে ‘বাজে’ বলল আইসিসি

স্পোর্টস ডেস্ক।।
০২ ডিসেম্বর ২০১৫, ১৫:৫২আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ০২:৪৯

ICC pitch আইসিসিকে পাঠানো নিজের প্রতিবেদনে ভারতের নাগপুর পিচকে ‘বাজে’ বলে উল্লেখ করেছেন ম্যাচ রেফারি জেফ ক্রো। এছাড়া এই পিচের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) ১৫ হাজার ডলার জরিমানা করার কথা বলেছে আইসিসি।

মূলত ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় টেস্টটি হয়েছিল নাগপুরে। সেখানে স্পিন নির্ভরতা রেখেই পিচটি তৈরি করা হয়েছিল। এই টেস্টে তিন দিনে ৪০ উইকেটের পতন হয়েছিল! আর এই টেস্টেই প্রোটিয়াদের ১২৪ রানে হারিয়েছিল ভারত।

এক বিবৃতিতে আইসিসি জানায়, জেফ ক্রো আইসিসির কাছে নিজের প্রতিবেদন জমা দিয়েছেন। সেখানে পিচের সার্বিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ১৪ দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।  

এরপরেই আইসিসির মহা-ব্যবস্থাপক জিওফ অ্যালার্ডিস এবং প্রধান ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। যদি বাজে প্রমাণিত হয় তাহলে এ দু’জন বিসিসিআইকে সতর্ক অথবা জরিমানা করবেন।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম