পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারালো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০১৯, ১৪:০৪আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ১৪:০৭

পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারালো অস্ট্রেলিয়া তৃতীয় দিনেই পাকিস্তানের বিপক্ষে ব্রিসবেন টেস্টে জয়ের সুবাস পাচ্ছিল অস্ট্রেলিয়া। তৃতীয় দিন ৬৪ রানে ৩ উইকেট পতনের পর স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠাতে চতুর্থ দিন আরও ২৭৬ রান তুলতো হতো পাকিস্তানের। কিন্তু দ্বিতীয় ইনিংসে তারা অলআউট হয়ে গেছে ৩৩৫ রানে! ফলে অজিরা জিতে গেছে এক ইনিংস ও ৫ রানের ব্যবধানে।

সকালের সেশনেই ৯৪ রানে ৫ উইকেট পড়ে যায় পাকিস্তানের। প্রথম ইনিংসেও একই দুর্দশা ছিল সফরকারীদের। কিন্তু বাবর আজম ও রিজওয়ান মিলে ষষ্ঠ উইকেটে ১৩২ রানের জুটিতে প্রতিরোধ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেন। বাবর সেঞ্চুরি করে ১০৪ রানে বিদায় নিলে আরও কোণঠাসা হয়ে পড়েছিল পাকিস্তান।

তবে  রিজওয়ান সপ্তম উইকেটে ইয়াসির শাহকে সঙ্গী করে ৭৯ রানের জুটি গড়ে আবারও প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু রিজওয়ান ৯৫ রানে বিদায় নিলে প্রতিরোধ পুরোপুরি ভেঙে যায় পাকিস্তানের। হ্যাজলইউডের ৬৩ রানে ৪ উইকেট শিকারে ঘরের মাঠে ১৩তম টানা জয়ের স্বাদ পায় অস্ট্রেলিয়া। এছাড়া মিচেল স্টার্ক ৭৩ রানে নেন ৩ উইকেট।

ম্যাচসেরা হন মার্নাস ল্যাবুশেগনে। প্রথম ইনিংসে তার ১৮৫ রানের ইনিংসে ভর করেই ৫৮০ রানের পাহাড় গড়েছিল অস্ট্রেলিয়া।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক