শেষ দুই দিনের টিকিটের অর্থ ফেরত দিচ্ছে সিএবি

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০১৯, ১৬:২৭আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১৬:৩৪

শেষ দুই দিনের টিকিটের অর্থ ফেরত দিচ্ছে সিএবি প্রথম গোলাপি বলের টেস্ট খেলবে ভারত। এমন উত্তেজনায় ঐতিহাসিক মুহূর্তটি কোনোভাবেই হাতছাড়া করতে চায়নি স্বাগতিক ভক্তরা। তাই কলকাতার ইডেন গার্ডেনসের ৫ দিনের টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক টেস্টটি মাত্র আড়াই দিনে শেষ হয়ে যাওয়ায় সেই মুহূর্তের সাক্ষী হতে পারেননি অনেকে। তাই শেষ দুই দিনের টিকিটের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএবি)।

সিএবি বিবৃতিতে জানিয়েছে, অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অনলাইনের মাধ্যমে যারা বুকিং দিয়েছেন তাদেরকে দ্রুতই এই বার্তা দিয়ে দেওয়া হবে। তবে এটা করা হবে শেষ দুই দিনের টিকিট যারা কিনেছেন তাদের জন্য। আর এবার সব টিকিটই সিএবি বিক্রি করেছে অনলাইনের মাধ্যমে!

সিএবি অবশ্য এ সংক্রান্ত নিয়মটি মনেও করে দিয়েছে। সিএবি সচিব অভিষেক ডালমিয়া জানিয়েছেন, ‘কোনো মৌসুমের টিকিট বিক্রির ক্ষেত্রে যদি একটি বলও খেলা হয় তাহলে টাকা ফেরত দেওয়া হয় না। কিন্তু আমরা এই টেস্টে ডেইলি বেসিসে টিকিট বিক্রি করেছি। এক্ষেত্রে নির্দিষ্ট দিন কোনো বল খেলা না হলে টাকা ফেরত দিতে হয়। ডেইলি টিকিট বিক্রির ক্ষেত্রে নিয়ম এটাই।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম