টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রথম রাউন্ডকে প্রস্তুতি ভাবছেন বাশার

টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রথম রাউন্ডকে প্রস্তুতি ভাবছেন বাশার
১২ ডিসেম্বর ২০১৫, ০৩:৪০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ০৩:৪০

আগামী মার্চে শুরু হবে ৬ষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরটি বসবে ভারতের মাটিতে। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ৮ টেস্ট খেলুড়ে দেশ সরাসরি সুপার টেন খেলার সুযোগ পেলেও বাংলাদেশ ও জিম্বাবুয়েকে প্রথম পর্ব টপকে সুপার টেনে জায়গা করে নিতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশকে আয়ারল্যান্ড, নেদারল্যান্ড ও ওমানের সঙ্গে খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে।

বাংলাদেশের জন্য এটা কতটা কঠিন এমন প্রশ্নে সাবেক ক্রিকেটার ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার জানালেন, প্রথম পর্ব বাংলাদেশের প্রস্তুতিতে সহায়ক হবে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস দুটিই টি-টোয়েন্টিতে ভালো দল। দ্বিতীয় রাউন্ডে গেলে আমরা কঠিন গ্রুপে পড়ে যাবো। সেখানে অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তানের সঙ্গে খেলতে হবে। তার আগে প্রথম রাউন্ডের ম্যাচগুলো আমাদের বেশ কাজে লাগবে।’

বাংলাদেশকে প্রথম পর্ব খেলতে হবে, আইসিসির এই নিয়মকে স্বাভাবিক প্রক্রিয়াই মনে করছেন সাবেক এই ক্রিকেটার। তিনি বলেন, ‘ওয়ার্ল্ড টি-টোয়েন্টির ফরম্যাট যেভাবে আছে, আমাদের তো সেভাবেই খেলতে হবে। দশ নম্বরে থাকলে কিছু নিয়মের বেড়াজাল তো থাকবেই। ভবিষ্যতে আমরা যখন আরও ওপরের দিকে উঠবো, তখন আমরাও সরাসরি মূল রাউন্ডে খেলবো। আমার কাছে মনে হয় যে, দ্বিতীয় পর্বে খেলার আগে প্রথম রাউন্ডে কয়েকটি ম্যাচ খেলতে পারা ভালো একটি বিষয়। এতে প্রস্তুতির একটা সুযোগ থাকে।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম