আফ্রিদি-সোহেল তানভির-রাজ্জাকে শক্তি বেড়েছে সিলেটের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৫, ১৯:২৫আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১২:৫৮

R+A+S-1 নিজেদের ৬ষ্ঠ ম্যাচে এসে ‍শক্তি বেড়েছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকা সিলেট সুপারস্টারসের। ইংল্যান্ডের সঙ্গে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজ খেলে চট্টগ্রামে এসেছেন পাকিস্তানের দুই ক্রিকেটার শহীদ আফ্রিদি ও সোহেল তানভির। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। এদের ৩ জনই চিটাগং ভাইকিংসিরে বিপক্ষে মূল একাদশে রয়েছেন।
৩০ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ব্যাট ও বল হাতে দুর্দান্ত খেলেছিলেন আফ্রিদি। ব্যাট হাতে ২৯ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ২টি উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৫ উইকেট নিয়েছেন বুম বুম খ্যাত শহীদ আফ্রিদি।
অন্যদিকে প্রথম ম্যাচে শূন্য রান করলেও দ্বিতীয় ম্যাচে ২৪ ও তৃতীয় ম্যাচে ২৯ রান এসেছে তার ব্যাট থেকে। টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে ৮৭ ম্যাচে ১২৭৫ রান সংগ্রহ করেছেন তিনি। সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেট সেঞ্চুরি না থাকলেও আফ্রিদির রয়েছে ৪টি হাফ সেঞ্চুরি। বল হাতেও কম যাননি এই লিজেন্ড। শিকার করেছেন ৮৮ উইকেট যা টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট। সেরা বোলিং ফিগার ১১ রানে ৪ উইকেট।
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি খুব ভালো কাটেনি পেসার সোহেল তানভিরের। সর্বশেষ ৩ ম্যাচে তিনি উইকেট নিয়েছেন ৫টি। ব্যাট হাতে সর্বোচ্চ খেলেছেন ২৫ রানের ইনিংস। সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেটে সোহেল তানভির ৫০টি ম্যাচে মাঠে নেমেছেন জাতীয় দলের হয়ে। উইকেট নিয়েছেন ৪৭টি। সেরা বোলিং ফিগার ১২ রানে ৩ উইকেট।
বাংলাদেশ দলের বাঁহাতি যে কজন সফর স্পিনার আছে তাদের মধ্যে অন্যতম আব্দুর রাজ্জাক। টুর্নামেন্ট শুরু হওয়ার ২দিন আগে ক্যাচ ধরতে গিয়ে গোড়ালি মচকে যায় রাজ্জাকের। এরপর দুই সপ্তাহ বিশ্রাম শেষে দলে ফিরলেন। ৩৪ ম্যাচে এই বাঁহাতি এই স্পিনার  উইকেট নিয়েছেন ৪৪টি। তার সবচেয়ে সেরা বোলিং ফিগার ৪ উইকেট ১৬ রানে।

/আরআই/এআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম