অ্যাডিলেডেও ইনিংসে হার পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৯, ১৬:০৮আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১৭:১৯

দ্বিতীয় টেস্টেও ইনিংসে হেরেছে পাকিস্তান। অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টেও বদলায়নি পাকিস্তানের ভাগ্য। দুই টেস্টের সিরিজে টানা দ্বিতীয়বারের মতো ইনিংস ব্যবধানে হেরেছে তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাকিস্তান হেরেছে ইনিংস ও ৪৮ রানে।

গতকাল ফলোঅন করতে নেমে ধুঁকছিল পাকিস্তান। ৩৯ রানে হারায় ৩ উইকেট। আজ দিনের শুরুতে শান মাসুদ ও আসাদ শফিকের জুটি কিছুটা প্রতিরোধ গড়েছিল। সর্বোচ্চ ১০৩ রান আসে এই জুটি থেকে। শান মাসুদ ৬৮ রান করে ফেরার পর আসাদ শফিকের প্রতিরোধ ভেঙে পড়ে ব্যক্তিগত ৫৭ রানে। এরপর মোহাম্মদ রিজওয়ান ৪৫ রান করলেও লম্বা ইনিংস উপহার দিতে পারেনি আর কেউ। ডিনার ব্রেকের পর শেষ দুই উইকেট পড়লে পাকিস্তান গুটিয়ে যায় ২৩৯ রানে।

পাকিস্তানকে বিপক্ষে ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট শিকারের কীর্তি গড়েছেন অফস্পিনার নাথান লায়ন। তিনটি নিয়েছেন জশ হ্যাজেলউড। অপরাজিত ৩৩৫ রানের অনন্য ইনিংসের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড় ডেভিড ওয়ার্নার। দুই টেস্টে ৪৮৯ রান করে সিরিজের সেরা খেলোয়াড়ও অস্ট্রেলিয়ার এই ওপেনার।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম