নকআউট নিশ্চিতের পরও আনচেলত্তিকে ছাঁটাই

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৯, ১৪:০৩আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১৪:০৯

আনচেলত্তিকে ছাঁটাই করেছে নাপোলি। চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো নিশ্চিত হওয়ার পরেও চাকরি হারালেন কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচের প্রায় তিন ঘণ্টা পর তাকে ছাঁটাই করে ইতালিয়ান ক্লাব নাপোলি।

ইতালিয়ান সংবাদমাধ্যমগুলোতে বেশ কিছুদিন ধরে চাউর ছিল একটি খবর। আনচেলত্তিকে আর রাখবে না ইতালিয়ান ক্লাবটি। তার বদলে নাপোলি নিতে চায় জেন্নারো গাত্তুসোকে। যাকে গত মৌসুমে ছাঁটাই করে এসি মিলান।

ক্লাবটি বিবৃতিতে জানিয়েছে, ‘নাপোলি কার্লো আনচেলত্তিকে কোচের পদ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’ তারা আরও জানিয়েছে, ‘এ সিদ্ধান্তের পরও কোচ ও ক্লাবের প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক আছে।’

চ্যাম্পিয়নস লিগে ক্লাবটি শেষ ষোলো নিশ্চিত করলেও ঘরোয়া লিগে খুব একটা ভালো অবস্থায় নেই। গেঙ্ককে হারানোর আগে শেষ ৯ ম্যাচেই জয়হীন ছিল তারা!

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম