চট্টগ্রামে আফ্রিদি ‘ঝড়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৫, ১৮:৫৮আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ২১:০৮

hsr বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের ১৮তম ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট সুপার স্টারস ও চিটাগং ভাইকিংস। ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে এসেই বুধবার সিলেট সুপার স্টারসের হয়ে মাঠে নেমেছেন শহীদ আফ্রিদি। তার দৃঢ়তায় চিটাগং ভাইকিংসকে ১৪০ রানের লক্ষ্য বেঁধে দেয় সিলেট সুপার স্টারস।
তৃতীয় আসরে নিজের প্রথম ম্যাচেই চট্টগ্রামে ঝড় তুলেছেন পাকিস্তানি এই অল রাউন্ডার। ২২ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যস্ত সিলেটের হাল ধরেন আফ্রিদি। তার ব্যাটিং তাণ্ডবে ভেঙে পড়া স্কোর বোর্ড সহজেই জোড়া লাগে। শেষ পর্যন্ত সিলেট ৯ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে।
স্বদেশি মোহাম্মদ আমিরের বল লাইন মিস করাতে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন আফ্রিদি। তার আগে অবশ্য দুই বার তাসকিনের কারণে বেঁচে যান হার্ডহিটার এই ব্যাটসম্যান। ১২ রানে জীবন পাওয়া আফ্রিদি তার ইনিংসটি নিয়ে যান ৬২ রানে। ৪১ বলে ৪ ছয় এবং ৫ চারে তিনি তার ইনিংসটি সাজিয়েছেন।
তিনি ছাড়া সিলেটের আরও কোন ব্যাটসম্যানই বড় স্কোর গড়তে পারেননি।  মুশফিক কোনও কিছু বুঝে ওঠার আগেই তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরের পথ দেখিয়ে দেন তাসকিন আহমেদ।

দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে আরেক পাকিস্তানি পেসার সোহেল তানভীরের (১৭) ব্যাট থেকে। শেষ দিকে রাজ্জাক ও শহীদের ব্যাটিংয়ে স্কোর বোর্ড কিছুটা সমৃদ্ধ করতে পারে সিলেট।

চিটাগংয়ের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন শফিউল ইসলাম। এছাড়া তাসকিন আহমেদ, মোহাম্মদ আমির,  আসিফ হাসান ও বিলওয়ালা ভাট্টি প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম