নিজেকে বাঁচিয়ে খেলছেন মাশরাফি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৫, ২০:১৭আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ২১:৩২

Mashrafe-Bin-Mortaza সিলেট সুপার স্টারসের সঙ্গে সোমবারের ম্যাচে পায়ের উরুর মাংস পেশি ছিঁড়ে গিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। সেই ব্যথা নিয়েই বুধবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামলেও বল করার কথা ছিল না মাশরাফির। কিন্তু ফিল্ডিংয়ের সময় ডলার মাহমুদ ইনজুরিতে পড়ায় বোলিং করতে হয়েছে মাশরাফিকে। এ প্রসঙ্গে বুধবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সোমবারের ম্যাচে আমার হ্যামস্ট্রিংয়ে ছোট্ট একটা চোট ছিল। আজকে (বুধবার) আমার বোলিং করার কথা ছিল না। ডলার ইনজুরিতে পড়ার কারণে আমাকে বোলিং করতে হয়েছে। এজন্য শর্ট রান আপে বোলিং করেছি। কালকে (বৃহস্পতিবার) কী করব তা বলতে পারছি না।’
তিনি আরও যোগ করেন, ‘একটু বিশ্রাম পেলে ভালো হত। নিজেকে বাঁচিয়ে যতটুকু খেলা যায় ততটুকু খেলছি। আজকে (বুধবার) ডলার থাকলে বোলিং করতাম না। যদিও ইনজুরিতে পড়ায় চাপ নিতে হয়েছে।’
নিজের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আমাদের ক্রিকেটাররা আশা যাওয়ার মধ্যে ছিল। স্যামুয়েলস এসে খেলে গেছে; নারিনকে দুর্ভাগ্যজনক ভাবে চলে যেতে হয়েছে। সান্তোকি ইনজুরিতে। শেষ রাতে মালিক ও শেহজাদ এসেছে। অন্যান্য দলগুলো যেমন সাত-আটজন নিয়মিতভাবে সেটেল করতে পেরেছি। আমরা সেটা করতে পারছিলাম না।’

তিনি আরও যোগ করেন, ‘একই সময়ে ইনজুরি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রাব্বি এখনও ফিট না। আজকে (বুধবার) ডলার ইনজুরিতে পড়েছে। অনেকেরই ছোট ছোট সমস্যা আছে। লিটনও জ্বরের কারণে খেলতে পারেনি দুই ম্যাচ। তারপরও একটি জিনিস ভালো লেগেছে সবাই এগুলো ইতিবাচক হিসেবে দেখছে।’

টুর্নামেন্টের শুরু থেকেই বিদেশি ক্রিকেটারদের নিয়ে সমস্যায় ছিলেন বলে সংবাদ সম্মেলনে জানান মাশরাফি। তিনি বলেন, ‘আসলে শুরু থেকে আমরা বিদেশি ক্রিকেটারদের নিয়ে সমস্যায় ছিলাম। কে আসবে, কে আসবে না এগুলো নিয়ে। রাসেলকে নেওয়া হয়েছে। কিন্তু সে আসবে পাঁচ ম্যাচ পর। কিন্তু পাঁচ ম্যাচের আগেই যদি আমরা হেরে যাই। তাহলে কিন্তু তাকে এনে কোনও লাভ হবে না। তখন জায়িদিকে পছন্দ করা হয়। সে দুর্দান্ত খেলছে।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম