কুমিল্লার বিপক্ষে ঢাকার জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৯, ২২:৫১আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২৩:০৭

ঢাকার হয়ে ঝড়ো ইনিংস উপহার দেন তামিম। বঙ্গবন্ধু বিপিএলে তামিম ইকবালের ঝড়ো ইনিংস, থিসারা পেরেরার অলরাউন্ড নৈপুণ্যে দাপুটে জয় তুলে নিয়েছে ঢাকা প্লাটুন। শুক্রবার দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সকে তারা হারিয়েছে ২০ রানে।

১৮১ রানের লক্ষ্যে খেলতে নামা কুমিল্লা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সর্বনাশ ডেকেছে নিজেদের। কিছু কার্যকরী ইনিংস থাকলেও তা লম্বা না হওয়াতে কক্ষপথে থাকতে পারেনি কুমিল্লা। শুরুতে আগ্রাসী হওয়া ওপেনার রাজাপক্ষেকে বোল্ড করে যার শুরুটা করেন মাশরাফি। সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলা মালানকে বিদায় দেন ওয়াহাব। বল হাতে থিসারা পেরেরা ছিলেন আরও বেশি ধারালো। লেজের দিকে ত্রাস ছড়াতে পারেন এমন ব্যাটসম্যানদের একাই সাজঘরে ফিরিয়েছেন। ৩০ রানে নিয়েছেন ৫ উইকেট। কুমিল্লা ৯ উইকেট হারিয়ে থামে ১৬০ রানে। 
মিরপুর স্টেডিয়ামে শুরুতে কুমিল্লার টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটা মনে হয়েছিল একদম সঠিক। প্রথম বলে মুজিব উর রহমানের স্পিনে এলবিডাব্লিউ হন এনামুল হক। ২৬ রানে দ্বিতীয় উইকেট পড়ে যাওয়া ঢাকার শুরুটাও ছিল শ্লথ গতির।
ওপেনার তামিম ইকবাল অবশ্য তখনও খোলসবন্দী হয়েই ছিলেন। ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসলে চার-ছক্কায় প্রতিপক্ষকে নাজেহাল করে ছাড়েন। ৫৩ বলে ফিরে যাওয়ার আগে উপহার দেন ৭৪ রানের ঝড়ো একটি ইনিংস। যা এ আসরে তামিমের প্রথম ফিফটি। মাঝে কিছু উইকেট পড়লেও সমস্যা হয়নি ঢাকার। থিসারা পেরেরার মিনি ঝড় বরং ইনিংসটাকে সমৃদ্ধ করে দেয় আরও। ১৭ বলে ৭টি চার ও ১ ছক্কায় তিনি অপরাজিত থাকেন ৪২ রানে। ঢাকা করতে পারে ৭ উইকেটে ১৮০ রান। কুমিল্লার হয়ে দুটি করে উইকেট নেন সৌম্য সরকার ও শানাকা। ব্যাট ও বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা থিসারা পেরেরা। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম