বাংলাদেশের বোলিং কোচ থাকছেন না ল্যাঙ্গেভেল্ট

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৯, ১০:৪৬আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ১০:৪৭

শার্ল ল্যাঙ্গেভেল্ট। খুব বেশি দিন হয়নি বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন শার্ল ল্যাঙ্গেভেল্ট। টাইগারদের দক্ষিণ আফ্রিকান কোচিং স্টাফদের অন্যতম এই সদস্য চলে যাচ্ছেন খুব অল্প সময়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন সাবেক ডানহাতি দক্ষিণ আফ্রিকান পেসার।

দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের কাছ থেকে প্রস্তাব পাওয়াতেই এমনটি ঘটেছে। তার পদত্যাগের সেই কারণটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, ‘আসলে ল্যাঙ্গেভেল্টকে নিতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডই আমাদের কাছে অনুরোধ করেছে। তাকে দক্ষিণ আাফ্রিকার কোচিং স্টাফদের অংশ করতে চায়।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আরও জানান, ‘ওরা জানে ল্যাঙ্গেভেল্টের সঙ্গে আমাদের চুক্তি আছে। তাই আমরা তাকে না ছাড়লে তো ওরা ল্যাঙ্গেভেল্টকে নিতে পারবে না। আর বিষয়টি এমনও নয় যে ল্যাঙ্গেভেল্ট চলে যেতে আমাদের কিছু জানিয়েছে বা চলে যেতে চেয়েছে।’

গত জুলাইয়ে দুই বছরের জন্য ল্যাঙ্গেভেল্টকে চুক্তিবদ্ধ করে বিসিবি। কিন্তু ৫ মাসেরও কম সময়ে বিদায় নিচ্ছেন তিনি। সম্প্রতি মার্ক বাউচারকে হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে।-ক্রিকবাজ

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম