পুরনো চোটে চট্টগ্রাম পর্ব শেষ মাহমুদউল্লাহর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৯, ২০:৪৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২০:৪৫

পুরনো চোটে চট্টগ্রাম পর্ব শেষ মাহমুদউল্লাহর কলকাতা টেস্টে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোট বঙ্গবন্ধু বিপিএলের প্রথম দুটি ম্যাচ খেলতে দেয়নি মাহমুদউল্লাহকে। মূলত ঝুঁকি এড়াতে খেলেননি প্রথম দুটি ম্যাচ। তাত অবশ্য লাভ হয়নি । পুরনো চোটে আবারও মাঠের বাইরে চট্টগ্রামের অধিনায়ক। তাই হোম গ্রাউন্ডে বাকি দুটি ম্যাচ মাহমুদউল্লাহকে ছাড়াই খেলতে হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে।

বুধবার পুরনো চোট নতুন করে ব্যথা পাওয়ায় আপাতত তিন দিনের পূর্ণ বিশ্রাম দেওয়া হয়েছে চট্টগ্রাম অধিনায়ককে। মাহমুদউল্লাহর চোট নিয়ে চট্টগ্রামের ম্যানেজার ফাহিম মুনতাসির জানিয়েছেন, ‘মাহমুদউল্লাহকে আপাতত ৭২ ঘণ্টার জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। ফিজিওর পর্যবেক্ষণে থাকবে সে। তবে মনে হচ্ছে না চোট খুব বড় । কারণ ওর ব্যথা নেই। যদি ব্যথা অনুভব করে, তাহলে স্ক্যান করানো হবে। যেহেতু ৭২ ঘণ্টা বিশ্রামে থাকতে হবে, মানে আগামীকালের (শুক্রবার) ম্যাচে ওকে নিশ্চিত ভাবেই পাচ্ছি না। হয়তো পরের ম্যাচেও।’

বঙ্গবন্ধু বিপিএলে শুক্রবার কুমিল্লার মুখোমুখি হবে চট্টগ্রাম, শনিবার তাদের প্রতিপক্ষ রংপুর রেঞ্জার্স। দারুণ ছন্দে থাকা মাহমুদউল্লাহকে চট্টগ্রামের মাঠে না পাওয়াটা স্থানীয় দর্শকদের জন্য হবে বেশ হতাশার।

প্রসঙ্গত, বুধবার নিজেদের ইনিংসের দ্বাদশ ওভারের শেষ বলে নন-স্ট্রাইক প্রান্তে ছিলেন মাহমুদউল্লাহ।সতীর্থের ডাকে দুই রান নিতে গিয়ে পেশিতে টান লাগে মাহমুদউল্লাহর। তারপরও খুঁড়িয়ে খুঁড়িয়ে চট্টলার মাটিতে ঝড় তুলেছেন চট্টগ্রামের  অধিনায়ক। ৫ চারের সঙ্গে ৪ ছক্কায় ২৮ বলে ৫৯ রান করেন মাহমুদউল্লাহ। ম্যাচ শেষে চোট প্রসঙ্গে মাহমুদউল্লাহর বলেছিলেন, ‘হ্যামস্ট্রিংয়ের আগের যে জায়গাটায় চোট ছিল, ওই জায়গাটাতেই আবার টান লেগেছে। এখন সম্ভবত স্ক্যান করতে হবে। হয়তো কয়েক দিন বিশ্রাম নিতে হবে।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম