বাংলাদেশের টেস্ট খেলতে না চাওয়ার কারণ খুঁজে পাচ্ছেন না মিসবাহ

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৩আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ১৫:১৮

ক্ষোভ প্রকাশ করেছেন মিসবাহ। তিনটি টি-টোয়েন্টি আর দুটি টেস্ট খেলতে আগামী জানুয়ারিতে পাকিস্তান সফর করার কথা বাংলাদেশের। পরিবর্তিত পরিস্থিতিতে সেখানে শুধু তিনটি টি-টোয়েন্টি খেলতে চায় বাংলাদেশ। কিছুদিন আগে এ নিয়ে ক্ষোভ ঝেরেছেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান। এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন পাকিস্তানের হেড কোচ মিসবাহ উল হকও।

নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের উদ্দেশ্য সফরটি যেন সংক্ষিপ্ত হয় পাকিস্তানে। সে লক্ষ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ বাদ দেওয়ার পক্ষে বাংলাদেশ। কিন্তু মিসবাহ এর পেছনে কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না, ‘আমি আসলে ওদের এমন আপত্তির কোনো কারণ খুঁজে পাচ্ছি না। টেস্ট বাদ দিয়ে শুধু টি-টোয়েন্টি খেলতে আসার কোনো যুক্তিও দেখছি না।’

বাংলাদেশ যদি শেষ পর্যন্ত নাই আসে তাহলে তা চরম হতাশার হবে বলে মনে করেন মিসবাহ। একই সঙ্গে বাংলাদেশের এমন আপত্তিকে খোঁড়া যুক্তি হিসেবে দেখছেন তিনি, ‘আমার মনে হয় পাকিস্তানে না আসতে ওরা খোঁড়া যুক্তি দেখাচ্ছে। যদি শেষ পর্যন্ত তাই হয়, তাহলে পাকিস্তানের প্রতি এটা বড় অন্যায় হবে। এটা তখনই হচ্ছে যখন নাকি দলগুলো এখানে আসছে, খেলছে কোনো সমস্যা ছাড়া। আর বাংলাদেশ কিনা টেস্টে আমাদের এড়াতে খোঁড়া যুক্তি দেখাচ্ছে।’   

বাংলাদেশ যদি টেস্ট খেলতে নাই আসে তাহলে পাকিস্তানের পরবর্তী টেস্ট সিরিজ হবে দেরিতে। খেলতে হবে ইংল্যান্ডে। তেমনটা হলে মিসবাহ মনে করেন বিপদে পড়বে পাকিস্তানের ক্রিকেটাররাই, ‘আমাদের ছেলেরা যদি খেলতে নাই পারে, তাহলে ওদের কীভাবে দোষারোপ করি। টানা কয়েকমাস কোনো ফরম্যাটে খেলতে না পারলে, ক্রিকেটারদের জন্য পারফর্ম করাটা সহজ নয়।'

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক