সৌরভের নতুন উদ্যোগ সুপার সিরিজ

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৯, ১৭:০২আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ১৭:০৫

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হওয়ার পর থেকে চমক দেখাচ্ছেন সৌরভ গাঙ্গুলী। বাংলাদেশের সঙ্গে ভারতের প্রথম দিবা-রাত্রির টেস্টটি হয়েছে সৌরভের কল্যাণেই। এবার ক্রিকেটের বাকি দুই পরাশক্তির সঙ্গে আরেকটি দেশকে নিয়ে চারজাতির টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছেন বিসিসিআই সভাপতি। যেটিকে বলা হচ্ছে সুপার সিরিজ।


২০২৩ সাল থেকে আইসিসির নতুন চক্রে প্রতি বছরে যোগ হওয়ার কথা একটি ৫০ ওভারের বৈশ্বিক টুর্নামেন্ট। ক্রিকেটের তিন পরাশক্তি ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তাতে ছিল আপত্তি। তাই আইসিসির অনিচ্ছা সত্বেও ২০২১ সাল থেকে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। অবশ্য সবকিছু এখনও আলোচনার পর্যায়ে। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী এরই মধ্যে আলোচনা করেছেন ইসিবির সঙ্গে।
বিসিসিআইয়ের এমন পদক্ষেপে বোঝাই যাচ্ছে ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেট সূচির একটা পরিবর্তন আসতে যাচ্ছে। গত সপ্তাহে ভারতে ফিরে গাঙ্গুলী কলকাতার একটি পত্রিকাকে জানিয়েছেন প্রস্তাবিত টুর্নামেন্টের স্বরূপটা কেমন হবে, ‘অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতসহ শীর্ষ আরেকটি দল নিয়ে সুপার সিরিজ আয়োজন হবে ২০২১ সাল থেকে। আর প্রথম সংস্করণই হবে ভারতে।’
প্রস্তাবিত টুর্নামেন্টটি পালাক্রমে হবে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায়। ভারতে হলে সম্ভাব্য সময় অক্টোবর-নভেম্বর মাস। ইংল্যান্ডে সেপ্টেম্বর আর অস্ট্রেলিয়ায় হলে অক্টোবর-নভেম্বর অথবা ফেব্রুয়ারি মার্চে।
ইসিবির সঙ্গে আলোচনার এই সফরে সৌরভের সঙ্গে ছিলেন বিসিসিআই সাধারণ সম্পাদক ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ এবং কোষাধ্যক্ষ অরুন ধুমাল যিনি সাবেক বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরের ছোট ভাই।
সৌরভের যুক্তরাজ্য সফরের সঙ্গে সঙ্গে একই বিষয়ে মেলবোর্নে ক্রিকেট অস্ট্রেলিয়া প্রধান আর্ল এডিংস ও প্রধান নির্বাহী কেভিন রবার্টসও আলোচনায় বসেছিলেন আইসিসির প্রধান নির্বাহী মানু সাহনির সঙ্গে।
ইসিবির সঙ্গে আলোচনার পর বিসিসিআই অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনায় বসবে জানুয়ারিতে। অস্ট্রেলিয়ার ভারত সফরের সময় বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলী আলোচনায় বসবেন এডিংস ও রবার্টসের সঙ্গে।



/এফআইআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম