কিউই দলে স্বস্তি ফেরালেন বোল্ট!

স্পোর্টস ডেস্ক
২৪ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৬আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৮

কিউই দলে স্বস্তি ফেরালেন বোল্ট! ২০১৬ সালের পর চোট নামক যন্ত্রণার সঙ্গে সেভাবে সম্পর্ক ছিল না ট্রেন্ট বোল্টের। যেটি বোঝা যাবে এই তথ্যেই- এই সময়ে মিস করেছেন মাত্র তিনটি টেস্ট। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বুকের পাঁজড়ে চোট না পেলে খেলে যেতে পারতেন বাধা ছাড়াই। কিন্তু সেই সিরিজের চোটে খেলতে পারেননি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টেও। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সুখবরই দিলেন। ফিরে পেয়েছেন পুরিপূর্ণ ফিটনেস।

২৯৬ রানে হেরে যাওয়া প্রথম টেস্টে খেলা হয়নি বোল্টের। ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া এই চোট শুধু তাকেই নয়, ভুগিয়েছে কিউইদের। আক্রমণে তার মতো একজন পেসারের অনুপস্থিতি টের পেয়েছে কিউইরা।  তার ফেরা স্বস্তি ফিরিয়েছে কিউই শিবিরে।

ফিটনেস প্রমাণে প্রস্তুতি ম্যাচে সতীর্থদের বিপক্ষে ভিক্টোরিয়া একাদশের হয়ে খেলেছিলেন। ১১ ওভারে ২৩ রান দিয়ে নিয়েছেন স্বদেশি টম ল্যাথামের উইকেট।  ফিটনেস ফিরে পাওয়ায় বোল্ট নিজেও খুব আনন্দিত, ‘ভিক্টোরিয়াকে প্রতিনিধিত্ব করতে পারায় খুব গর্ববোধ করছি। কিছু ওভার, নিজের পায়ে কিছু কসরত করতে পারায় ভালোই লাগছে।’

দ্বিতীয় টেস্টটা পুরো নিউজিল্যান্ড তো অবশ্যই, ঐতিহাসিক ট্রেন্ট বোল্টের জন্য। ১৯৮৭ সালের পর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট খেলবে নিউজিল্যান্ড। তাই পুনর্বাসন শেষে টেস্ট খেলতে মুখিয়ে আছেন বোল্ট, ‘আমার মনে হচ্ছে পুনর্বাসন আর প্রস্তুতি হিসেবে সবগুলো শর্ত পূরণ করতে পেরেছি। তাই মেলবোর্নে খেলতে মুখিয়ে আছি।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম