ইসিবির প্রতিযোগিতায় হাফিজের বোলিংয়ে নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৯, ১০:৫১আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ১১:০৫

মোহাম্মদ হাফিজ। পুরো ক্যারিয়ার জুড়ে বোলিং অ্যাকশনের কারণে প্রশ্ন বিদ্ধ হয়েছেন মোহাম্মদ হাফিজ। নিষিদ্ধও হয়েছেন। সর্বশেষ কাউন্টিতে প্রশ্নবিদ্ধ হয়েছে তার বোলিং অ্যাকশন। ল্যাব টেস্টে অ্যাকশন বৈধ না হওয়াতে তাকে ইংল্যান্ডের সব ধরনের প্রতিযোগিতায় নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ভাইটালিটি ব্লাস্টে হাফিজ মিডলসেক্সের হয়ে খেলছিলেন। ৩০ আগস্ট সমারসেটের বিপক্ষে বোলিং করতে গেলে তার অ্যাকশন নিয়ে আপত্তি জানান আম্পায়াররা। পরে লাফবোরো বিশ্ববিদ্যালয়ে ল্যাব টেস্ট করতে গেলে ধরা পড়ে অ্যাকশনের অসঙ্গতি।   

হাফিজ নিজেও পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না সেই রিপোর্টে। বিশেষ করে তার অফব্রেকের সময় কনুই বক্রতা ছাড়াতো ১৫ ডিগ্রির বেশি। হাফিজ পুনরায় আপিল করলেও তাতে লাভ হয়নি। বোলিং অ্যাকশন বৈধ না হওয়াতে ইসিবির রিভিউ কমিটি তাকে বোলিংয়ে নিষিদ্ধ করেছে মঙ্গলবার। তাকে এও বলা হয়েছে অ্যাকশন শুধরে পুনরায় বোলিংয়ে ফিরতে।

আন্তর্জাতিক ক্রিকেটেও এমন ‘ভাগ্য’ বহুবার বরণ করতে হয়েছে তাকে। যার প্রথমটি ঘটে ২০০৫ সালে। এরপর থেকে বেশ কয়েকবার বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন। আবার অ্যাকশন শুধরেও ফিরেছেন।

সর্বশেষ একই কারণে নিষেধাজ্ঞার পর তিনি বোলিংয়ে ফেরেন ২০১৮ সালের মে মাসে।  একই বছরের নভেম্বরে তার অ্যাকশন প্রশ্ন উঠেছিল আবার। এবার অবশ্য আম্পায়ার নন, আবুধাবিতে ওয়ানডে তার অ্যাকশন নিয়ে মাঠেই প্রশ্ন তুলেছিলেন কিউই ব্যাটসম্যান রস টেলর। আম্পায়ারদের কাছে অবশ্য সেটি পাত্তা পায়নি। তবে তা সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছিল।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম