তিন মোড়ল তত্ত্বের মতোই ফ্লপ হবে ‘সুপার সিরিজ’: রশিদ লতিফ

স্পোর্টস ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৯, ১৬:১৭আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ১৬:২৭

রশিদ লতিফ। আইসিসিকে পাশ কাটিয়ে প্রতি বছর চারজাতির ‘সুপার সিরিজ’ আয়োজনের পরিকল্পনা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলীর। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ অবশ্য এমন পরিকল্পনাকে ভালো চোখে দেখছেন না। তিনি মনে করেন, ক্রিকেট বিশ্বে তিন মোড়লের নিরঙ্কুশ আধিপত্য বিস্তারের পরিকল্পনার মতোই  মার খাবে প্রস্তাবিত এই টুর্নামেন্ট!

ইংল্যান্ড সফরে ইসিবির সঙ্গে আলোচনার পর চারজাতি সুপার সিরিজ আয়োজনের পরিকল্পনার কথা জানান সৌরভ। সেই পরিকল্পনা অনুযায়ী ক্রিকেটের তিন পরাশক্তি  ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াসহ শীর্ষ আরেকটি দল খেলবে এই টুর্নামেন্ট। পালাক্রমে এর আয়োজক থাকবে তিনটি দেশ। তবে সৌরভের এমন উদ্যোগের পেছনে দুরভিসন্ধি খুঁজে পাচ্ছেন সাবেক পাকিস্তান উইকেটকিপার, ‘এমন সিরিজ খেলে চারটি দেশ আসলে বাকি সদস্য দেশগুলোকে আলাদা করতে চাইছে। এটা ভালো সংবাদ নয়।’ লতিফ মনে করেন তিন মোড়ল তত্ত্বের মতো ফ্লপ হবে এই পরিকল্পনা, ‘ আমার মনে হয় তিন মোড়ল তত্ত্বের মতো এই পরিকল্পনাও ফ্লপ হবে। যে মডেল কয়েক বছর আগে উপস্থাপন করা হয়েছিল।’

আইসিসি ২০২৩ সাল থেকে প্রতি বছরে একটি ৫০ ওভারের বৈশ্বিক ইভেন্ট যুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছে। তেমনটা হলে নিজেদের ক্রিকেট সূচিতে প্রভাব পড়তে পারে, এই আশঙ্কাতেই বেঁকে বসে ওই তিন দেশ। এর পাল্টা উদ্যোগ হিসেবে তিনটি দেশ নিজেদের মধ্যে ২০২১ সাল থেকে সীমিত ওভারের বার্ষিক  সিরিজের পরিকল্পনা করছে।  

তবে সব কিছু এখনও আলোচনার পর্যায়ে আছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)বিবৃতিতে জানিয়েছে এ বিষয়ে তারা আলোচনা চালিয়ে যেতে চায়, ‘চার জাতির টুর্নামেন্ট নিয়ে ডিসেম্বরে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা হয়েছে।কিভাবে এটি করা যায় সে জন্য আমরা আইসিসির অন্য সদস্যদেশগুলোর সঙ্গেও আলোচনা করতে রাজি।’

/এফআইআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম