পাকিস্তান কখনো কানেরিয়ার প্রতি বৈষম্য করেনি: শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৯, ১৩:১০আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১৩:১৬

দানিশ কানেরিয়া। হিন্দু বলে সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়ার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করতো পাকিস্তান দলের অনেকে। এমন তথ্য দিয়েছেন তারই সাবেক সতীর্থ শোয়েব আখতার। এমন মন্তব্যে সমালোচনা হওয়ায় নতুন করে বিষয়টি পরিষ্কার করতে চাইলেন পাকিস্তানের সাবেক গতি তারকা।

নিজের ইউটিউব চ্যানেলে এখন তিনি বলছেন, কখনোই বর্ণবাদী দেশ ছিল না পাকিস্তান! নতুন ভিডিওতে এখন অনেককে তুষ্ট করার পথেই হাঁটলেন তিনি, ‘কয়েক দিন ধরে আমাকে ঘিরে অনেক বিতর্ক হচ্ছে। আমি আসলে পয়েন্ট আকারে বিষয়গুলো ধরিয়ে দিতে চাই। আমি আসলে দানিশ কানেরিয়াকে নিয়ে কথা বলেছি, দলের সংস্কৃতি নিয়ে নয়।’

শোয়েব আখতারের কথাতেই এখন স্পষ্ট আগে যা বলতে চেয়েছেন এখন সেখান থেকে সরে যাচ্ছেন তিনি, ‘এখানে কিন্তু একটা অলিখিত কোড আছে। পাকিস্তানকে প্রতিনিধিত্ব করতে হলে আপনাকে প্রত্যেককেই সম্মান জানাতে হবে।কিন্তু এই বিষয়টাতেই কিছু খেলোয়াড় সম্মত ছিল না। এসব খেলোয়াড় সব দলেই আছে। যারা নাকি বর্ণবাদী মন্তব্য করে থাকে।’

এর পরেই তিনি বলেছেন, এমন আচরণ পাকিস্তান দলের সংস্কৃতি নয়, ‘আমি বিষয়গুলো কঠোরভাবে দমন করতাম কারণ এসব আমাদের দলীয় সংস্কৃতি ছিল না।’

তবে সাম্প্রতিক ঘটনায় ইতিবাচক বিষয় খুঁজে নিচ্ছেন আখতার। তার মতে, ‘সবার বিষয়টাকে প্রশংসা করা উচিত এ জন্য যে আমি বিষয়টি সঠিকভাবেই তুলে ধরেছি। এটা আমাদের দেশের কোড অব কন্টাক্টকেই তুলে ধরেছে। আমরা সামাজিকভাবে উন্নতি করছি। আমি এটা বলতে চাইনি রাষ্ট্রীয়ভাবে আমরা বৈষম্য করি। আমি শুধু একটি বা দুটি উদাহরণ দেখিয়েছি।’

শোয়েব আখতার আরও বলেছেন কেউ কেউ এটাকে ধর্মীয় ইস্যু বানাচ্ছে এখন, ‘অনেকে এটাকে ধর্মীয় ইস্যু বানাচ্ছে। তারা এটাকে রাজনীতিকরণ করছে। এটা কিন্তু শিশুসুলভ আচরণ হয়ে যাচ্ছে। এটা ১৯২০ সাল নয়, যেখানে আপনি ধর্মীয় যুদ্ধকে উসকে দিতে পারেন। এখনকার লোকজন অনেক স্মার্ট। তাই আমার মনে হয় না আমি যা বলেছি তাতে ভুল ছিল।’

এর পরেই তিনি আগের কথা থেকে কিছুটা সরে এসে বলেছেন কানেরিয়ার প্রতি কখনো বৈষম্য করেনি পাকিস্তান, ‘দানিশ পাকিস্তানের হয়ে অনেক ম্যাচ জিতেছে। তাই সে কৃতিত্বের অধিকারী। আমি দর্শকদের সঙ্গে হৃদয় ছোঁয়া আলোচনা করতে চাচ্ছি। দানিশ পাকিস্তানের হয়ে ১০ বছর খেলেছে। নিয়েছে ২৬০টি উইকেট। দেশের জন্য সে নিয়মিত খেলেছে। পাকিস্তান কখনোই তার প্রতি বৈষম্য করেনি।’

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম