ক্রিকইনফোর দশকসেরা ওয়ানডে একাদশে সাকিব

স্পোর্টস ডেস্ক
০১ জানুয়ারি ২০২০, ১০:৫২আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ১৫:৫৫

সাকিব আল হাসান। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন অ্যালমানাকের দশকসেরা ওয়ানডে একাদশে জায়গা হয়েছে সাকিব আল হাসানের। জুয়াড়ির প্রস্তাব গোপন করে দুই বছর নিষিদ্ধ থাকলেও দশকের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। তাই পারফরম্যান্সের ভিত্তিতে তাকে দশকসেরা ওয়ানডে একাদশে জায়গা দিয়েছে ক্রিকেটের ওয়েবসাইট ক্রিকইনফো।

এই দশকে শুধু অলরাউন্ডার হিসেবেই নয়। ধীরে ধীরে বাংলাদেশকে ক্রিকেটের নতুন পাওয়ার হাউজ হিসেবে গড়ে তুলতে তার ভূমিকা অসামান্য। রানের পাশাপাশি দলের প্রয়োজনে উইকেট নিয়ে ভারসাম্য রেখেছেন। এই সময়ে ৩৮.৮৭ গড়ে তিনি রান করেছেন ৪ হাজার ২৭৬। বল হাতে ৩০.১৫ গড়ে নিয়েছেন ১৭৭ উইকেট! তাই তার এই একাদশে জায়গা হয়েছে অলরাউন্ডার হিসেবেই। একাদশে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকা ইমরান তাহিরের চেয়েও তার উইকেট সংখ্যা বেশি। তাহির নিয়েছেন ১৭৩টি উইকেট।  

ক্রিকইনফোর দশকসেরা ওয়ানডে একাদশে সাকিব। ওয়ানডে এই একাদশটি গড়া হয়েছে ৬টি বিভিন্ন দেশের ক্রিকেটারের সমন্বয়ে। এরা হলেন−হাশিম আমলা, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, রস টেলর, মহেন্দ্র সিং ধোনি, ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্ক, লাসিথ মালিঙ্গা ও ইমরান তাহির। যে দলটির অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। 

ক্রিকইনফোর দশকসেরা টেস্ট একাদশে অবশ্য বাংলাদেশের কারো জায়গা হয়নি। এই দলে রয়েছেন অ্যালিস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, বেন স্টোকস, এবি ডি ভিলিয়ার্স, রবিচন্দ্রন অশ্বিন, জেমস অ্যান্ডারসন, ডেল স্টেইন ও রঙ্গনা হেরাথ।

টি-টোয়েন্টি একাদশেও একই চিত্র। তবে এখানে ক্যারিবীয়দের ছড়াছড়ি। একাদশে আছেন ক্রিস গেইল, সুনীল নারাইন, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, রশিদ খান, লাসিথ মালিঙ্গা ও জসপ্রীত বুমরা।

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম