বাংলাদেশের পেস বোলিং কোচ গিবসন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২০, ১৬:০৫আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১৬:১০

ওটিস গিবসন। নিজ দেশের বোলিং কোচ হতে আগ্রহী হওয়াতে বাংলাদেশের বোলিং কোচ শার্ল ল্যাঙ্গেভেল্টেকে ছেড়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে অব্যাহতি দেওয়ার পর থেকেই নতুন পেস বোলিং কোচের খোঁজে নামে বিসিবি। এই আলোচনায় প্রথম নাম আসে কুমিল্লা ওয়ারিয়র্সের ওয়েস্ট ইন্ডিয়ান কোচ ওটিস গিবসনের। এ মুহূর্তে কোনো দেশের দায়িত্বে নেই তিনি। সাবেক দক্ষিণ আফ্রিকার এই কোচও বাংলাদেশের পেস বোলিং কোচ হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে নিজের আগ্রহের কথা জানিয়েও দিয়েছেন অভিজ্ঞ এই কোচ, ‘আমি জানতাম, প্রশ্নটি আসবে। আলোচনা চলছে, অবশ্যই ইতিবাচক আলোচনা হচ্ছে। এটা আমি অস্বীকার করব না। তবে চূড়ান্ত কিছু হওয়া এখনও অনেক অনেক দূর।’

সবকিছু ইতিবাচক হলে দায়িত্ব নেবেন কি না এমন প্রশ্নে ওটিস গিবসন বলেছেন, ‘অবশ্যই। আমি ক্রিকেট ভালোবাসি ও বোলারদের কোচিং করাতে পছন্দ করি। যদি এখানে এসে কাজ করা ও তরুণ ফাস্ট বোলারদের শেখানোর সুযোগ হয়, আমি অবশ্যই সুযোগটি নিতে চাইবো।’

চলতি বিপিএলে কুমিল্লা ওয়ারিয়ার্সের প্রধান কোচ হিসেবে কাজ করছেন  গিবসন। কোচ হিসেবে কেবল কুমিল্লার পেসারদেরই দেখছেন তা নয়, অন্য দলের তরুণ অনেক পেসারই নজরে পড়েছে তার। গিবসন বলেছেন, ‘কিছু ক্রিকেটারকে আমি এর মধ্যেই চিনতে পেরেছি। আল আমিন আছে আমাদের দলে, সে জাতীয় দলের পেসার। একটা সম্পর্ক তাই গড়ে উঠেছে। আমি নিজেও ক্রিকেটার ছিলাম, ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক কিভাবে গড়ে তুলতে হয়, জানা আছে আমার । এখানে এসে তাই তরুণ পেসারদের, এমনকি অভিজ্ঞদেরও কিছু শেখাতে আমার সমস্যা নেই।’

বোর্ড সূত্রে জানা গেছে, জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে এখন পর্যন্ত গিবসনই একমাত্র প্রার্থী। সেক্ষেত্রে বলাই যায়, জাতীয় দলের পেস বোলিং কোচ হওয়ার দৌড়ে অনেকখানিই তিনি।

সাবেক এই ক্যারিবিয়ান পেসারের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ২টি টেস্ট ও ১৫ টি ওয়ানডে খেলা গিবসন ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে কাজ করেছেন । তার অধীনেই ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে আগে ইংল্যান্ডের পেস বোলিং কোচ ছিলেন ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত। দ্বিতীয় দফায় আবারো ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পালন করেন ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত। এরপর  দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের দায়িত্ব নেন । ওখানে ২০১৭ থেকে ছিলেন ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ।

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম