পাকিস্তানকে নিরাপদ বলছেন গেইল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২০, ২৩:০৮আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ২৩:৩০

ক্রিস গেইল। ২০০৮ সালের পর থেকেই পাকিস্তান সফর থেকে বিরত রয়েছে অধিকাংশ ক্রিকেট খেলুড়ে দেশ। শ্রীলঙ্কাই কেবল দুইবার সফর করেছে। ২০১৮ সালের এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজ করাচিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। যদিও ওই দলে ছিলেন না  ওপেনার ক্রিস গেইল। অনেকটা খর্বশক্তির দলই পাঠিয়েছিলো ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর জঙ্গী হামলার পর নিজে কখনও পাকিস্তানে যাননি। অথচ সেই পাকিস্তান এখন গেইলের চোখে নিরাপদ।

বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্তটি ঝুলে আছে। দুই দেশের ক্রিকেট বোর্ডে চলছে টানাপোড়েন। বৃহস্পতিবার পাকিস্তানে সফরের ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার কথা থাকলেও এ ব্যাপারে সবার মুখেই কুলুপ! ধারণা করা হচ্ছে আগামী রবিবার বোর্ড সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি। এমন অবস্থায় ক্রিস গেইল পাকিস্তানকে নিরাপদ হিসেবে ঘোষণা করলেন!

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে গেইল বলেছেন, ‘পাকিস্তান এই মুহূর্তে বিশ্বের অন্যতম নিরাপদ জায়গা। তারা (পাকিস্তান) বলছে আপনাদের প্রেসিডেন্ট পর্যায়ের নিরাপত্তা দেবে, তাই আপনি খুবই ভালো থাকবেন। আমি বলতে চাইছি বাংলাদেশে যেভাবে আছি, ওভাবে পাকিস্তানেও থাকা সম্ভব।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম