‘মোস্তাফিজের য্ত্ন নেওয়া উচিত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২০, ২১:৫৯আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ২১:৫৯

রংপুরের হয়ে বল করছেন মোস্তাফিজুর রহমান। রংপুর রেঞ্জার্সের হয়ে বিপিএলের শুরুর ম্যাচগুলোতে হতাশাই বিলিয়েছেন মোস্তাফিজ। বিশ্বকাপের পর থেকেই এই অবস্থা চলছে। তবে বিপিএলে তিন ম্যাচ বাদেই ছন্দে ফিরেছেন মোস্তাফিজ। তাতেই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী এখন তিনি । ১২ ম্যাচ খেলে ১৫.৬০ গড়ে নিয়েছেন ২০ উইকেট। এই মোস্তাফিজের প্রথম তিন ম্যাচ দেখে হতাশ ছিলেন নির্বাচক হাবিবুল বাশার। রংপুরের টেকনিক্যাল অ্যাডভাইজার হয়েও মোস্তাফিজের সমালোচনা করেছেন।

বিশেষ করে বিপিএলের উদ্বোধনী দিনে মোস্তাফিজের পারফরম্যান্স দেখে খুবই হতাশ ছিলেন হাবিবুল বাশার।  ৩৭ রানে ২ উইকেট নিলেও বোলিং ছিল এলোমেলো। দাসুন শানাকা চার-ছক্কায় মোস্তাফিজের এক ওভারে নেন ২৬ রান। এমন নির্বিষ বোলিং দেখে হতাশ ও বিরক্ত ছিলেন হাবিবুল। সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘মোস্তাফিজ এক বছর হলো হারিয়ে যাচ্ছে। ওর বোলিংয়ে এখন ইয়র্কার নেই। আগে একটা দারুণ ইয়র্কার ছিল । স্লোয়ার  এখনও আছে। পেসও আস্তে আস্তে বাড়ছে। এখন মোটামুটি ভালো পেসে বল করছে। তবে ইয়র্কার মিসিং। তাকে আগেই পড়ে ফেলা যাচ্ছে বেশি করে । এটাই আমার ভাবনার বিষয়।’

মোস্তাফিজের বিপিএল শেষ হলো শুক্রবার জয় দিয়েই। ঢাকার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ৩১ রানে ১ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। যেভাবে ছন্দে ফিরেছিলেন, সেই ছন্দ অবশ্য আজকের ম্যাচে দেখা যায়নি। তাই সংবাদ সম্মেলনে মাশরাফির কাছে মোস্তাফিজের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন এলো। মাশরাফি বলেন, দায়িত্বশীল ব্যক্তিদের সমালোচনা থেকে দূরে থাকা উচিত। সমালোচনা না করে মোস্তাফিজকে যত্ন করার আহ্বান তার কণ্ঠে।

এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘মোস্তাফিজকে যত্ন করা খুব জরুরি। আমি সংক্ষেপে বলি, মোস্তাফিজকে নিয়ে সমালোচনা যদি আমরাই করতে থাকি , আপনাদের কথা আলাদা, দর্শকদের কথা আলাদা। সেই জায়গায় সমালোচনা হবে। কিন্তু দায়িত্বশীলরা কেন মোস্তাফিজের সমালোচনা করবেন।  দায়িত্বশীলদের উচিত মোস্তাফিজকে আরও আগলে রাখার চেষ্টা করা।’

মাশরাফি নিজেই প্রশ্ন করলেন মোস্তাফিজের অর্ধেক কাউকে দেখাতে; উত্তরও দিলেন নিজে, ‘আমাকে একটা হাফ অফ মোস্তাফিজ দেখান। সেটা নেই। মোস্তাফিজ বিশ্বকাপে ২১ উইকেট পেয়ে এসেছে । হয়তো ইকোনমি নিয়ে প্রশ্ন থাকতে পারে। এই জিনিসটা ঠিক করার উপায় কি? পৃথিবীর অনেক বোলার আছে যারা ফর্মহীনতায় ভুগছে। যারা মোস্তাফিজকে নিয়ে কাজ করছে, তারাও যদি আপনাদের ভাষায় কথা বলেন। মোস্তাফিজ তো মানুষ, তার মনের সমস্যার কীভাবে সমাধান করবেন। সমালোচনা না করে বরং মোস্তাফিজের যত্ন নেওয়া উচিত।’

মাশরাফির এসব কথা যে নির্বাচক হাবিবুল বাশারকে ইঙ্গিত করে, সেটা বোঝাই যাচ্ছে। তাহলে কি খেলোয়াড়দের সঙ্গে নির্বাচক কিংবা টিম ম্যানেজমেন্টের ‍দূরত্ব তৈরি হচ্ছে? মাশরাফির উত্তর, ‘আমি তো ড্রেসিংরুমে আসিনি । না আসলে বুঝবো কি করে?’

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম