হারের পরও দলে পরিবর্তন আনেনি প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০২০, ২০:২৮আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ২৩:২৯

হারের পরও দলে পরিবর্তন আনেনি প্রোটিয়ারা নিউল্যান্ডসে দ্বিতীয় টেস্টে হেরেও দলে কোনো ধরনের পরিবর্তন আনেনি দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে বাকি দুই টেস্টের জন্য একই দল রেখে দিয়েছে স্বাগতিক দল। ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট জিতে ৪ টেস্টের সিরিজে এনেছে ১-১ সমতা।

তৃতীয় টেস্ট শুরুর আগে কেপটাউন টেস্টের একাদশ ও পেসার ডেন পিটারসেন পোর্ট এলিজাবেথে যাচ্ছেন। দলের বাকি সদস্যরা ঘরোয়া চারদিনের টুর্নামেন্ট খেলতে যার যার দলের সঙ্গে থেকে যাবেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, ঘরোয়া লিগকে গুরুত্ব দিতেই বাকি সদস্যদের দলের বাইরে রাখাকে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রয়োজন পড়লেই কেবল তারা জাতীয় দলে যোগ দেবেন।

দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট জিতেছে ১০৭ রানে। ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ১৮৯ রানে জেতায় সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। পোর্ট এলিজাবেথে তৃতীয় টেস্ট শুরু হবে ১৬ জানুয়ারি। 

দক্ষিণ আফ্রিকা দল: ফাফ ডু প্লেসি (অধিনায়ক), টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ডিন এলগার, জুবাইর হামজা, বিউরান হেন্ড্রিকস, কেশব মহারাজ, পিটার মালান, আইনরিখ নর্কিয়া, ডেন পিটারসেন, আন্দিলে ফিকেয়াও, ভারনন ফিল্যান্ডার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রুডি সেকেন্ড, রাসি ফন ডার ডাসেন। 

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম