ওয়েস্ট ইন্ডিজ দলে ব্রাভো

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২০, ১৪:৫৯আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৫:০৩

ডোইয়ান ব্রাভো। পুরনো বোর্ডের সঙ্গে সম্পর্কটা ভালো ছিল না ডোইয়ান ব্রাভোর। দলে ব্রাত্য হয়ে পড়ায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ই বলে দিয়েছিলেন। বোর্ডে নতুন নেতৃত্ব আসার পর পরিবর্তনের হাওয়া লাগতে থাকে ওয়েস্ট ইন্ডিজে। শুরু হয় পুরনোদের দলে ভেড়ানো। সেই আশায় ব্রাভো অবসর ভেঙে ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছিলেন গত বছরের ডিসেম্বরে। ফলটা নিজের হাতেই পেলেন আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পেয়ে।

দীর্ঘ দিন পর দলে ফিরেছেন ৩৬ বছর বয়সী অলরাউন্ডার। সর্বশেষ ক্রিকেট খেলেছেন ২০১৬ সালের সেপ্টেম্বরে, পাকিস্তানের বিপক্ষে।

২০১৮ সালের অক্টোবরে অবসরের ঘোষণা দেওয়া ব্রাভো গত ওয়ানডে বিশ্বকাপেও রিজার্ভ দলের সদস্য ছিলেন। তবে বলেছিলেন, শুধু টি-টোয়েন্টিই খেলবেন। নতুন করে ডাক পাওয়ায় অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলার সম্ভাবনাও তৈরি হলো।

ডাক পাওয়ার পর ব্রাভোর প্রতিক্রিয়া, ‘সুযোগ পেলে এই অঞ্চলকে টি-টোয়েন্টিতে আবারও প্রতিনিধিত্ব করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকবো। চারপাশে তরুণ প্রতিভা থাকায় আমার মনে হয় এটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ও ভক্তদের জন্য রোমাঞ্চকর হবে।’

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬৬টি টি-টোয়েন্টি খেলেছেন ব্রাভো। ৫২ উইকেট নেওয়ার পাশাপাশি সংগ্রহে আছে ১ হাজার ১৪২ রান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৫ জানুয়ারি। 

ওয়েস্ট ইন্ডিজ দল:

কাইরন পোলার্ড (অধিনায়ক), ডোইয়ান ব্রাভো, শেলডন কট্রেল, শিমরন হেটমেয়ার, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, খ্যারি পিয়েরে, নিকোলাস ‍পুরান, রোভম্যান পাওয়েল, শেফানে রাদারফোর্ড, লেন্ডল সিমন্স ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম