সফর নিয়ে দুবাইয়ে আলোচনা করবে পিসিবি-বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২০, ১৫:৩০আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৬:৫৪

সফর নিয়ে দুবাইয়ে আলোচনা করবে পিসিবি-বিসিবি সরকারি অনুমতি না মেলায় পাকিস্তানে দীর্ঘ সফরে যেতে পারছে না বাংলাদেশ। এখন পিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানিয়েছে, এই সপ্তাহেই আইসিসি সভার ফাঁকে বিষয়টি নিয়ে আলোচনা করবে বিসিবি ও পিসিবি।

দুবাইয়ে এই সপ্তাহে অনুষ্ঠিত হবে আইসিসির গভর্নেন্স রিভিউ কমিটির সভা। সেখানেই বিষয়টি কোন দিকে যাচ্ছে তা জানা যাবে বলে পিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। সভার ফাঁকে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে আলোচনা করবেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। পিসিবি আরও জানিয়েছে, তারা চায় এই সফর নিয়ে বিসিবির সঙ্গে একটা সমঝোতায় আসতে।  

বিসিবি পাকিস্তান সফর করতে রাজি হলেও তারা চায় সফরটা হোক সংক্ষিপ্ত। প্রথমে পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি খেলে এসে পরে কোনও সময় টেস্ট খেলার প্রস্তাব দিয়েছিল বিসিবি। পিসিবি তা গ্রহণ না করে পাল্টা প্রস্তাব দেয় বিসিবিকে। টি-টোয়েন্টি বাদ দিয়ে আগে টেস্ট সিরিজ খেলতে আসার কথা বলে তারা। দুই বোর্ডের আলোচনায় এ ব্যাপারে একটু অগ্রগতি হলেও শেষ পর্যন্ত সরকারি অনুমতি না মেলায় ঝুলে রয়েছে এই সফরের ভাগ্য।

বিভিন্ন পাকিস্তানি সংবাদমাধ্যম আগেই জানিয়েছিল, ১৭ জানুয়ারি বিপিএল ফাইনাল দেখতে বাংলাদেশে আসতে পারেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। সেখানেও এই সফর নিয়ে আলোচনার কথা ছিল।

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম