সেই আল আমিনই লং জাম্পে দেশ সেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২০, ২১:১৮আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২১:১৮

লং জাম্পে সেরা আল আমিন। নেপালের এসএ গেমসে লং জাম্পে ব্রোঞ্জ জিতেছিলেন আল আমিন। ঘরোয়া প্রতিযোগিতাতেও তার আধিপত্য অম্লান । জাতীয় অ্যাথলেটিকসের দ্বিতীয় দিনে শুক্রবার নৌবাহিনীর এই অ্যাথলেট ৭.৩৭ মিটার লাফিয়ে চ্যাম্পিয়ন জিতেছেন। এ নিয়ে জাতীয় প্রতিযোগিতায় ১৫টিতে অংশ নিয়ে ১৩টিতেই চ্যাম্পিয়ন হয়েছেন এই অ্যাথলেট।

মেয়েদের লং জাম্পে চ্যাম্পিয়ন হয়েছেন একই দলের রিংকি খাতুন। তিনি ৫.৩৯ মিটার অতিক্রম করে সেরা হন। ছেলেদের ১০০ মিটার হার্ডলসে সেনাবাহিনীর মজিবুর রহমান ১৫.৪৫ সেকেন্ড সময় করে চ্যাম্পিয়ন হন। মেয়েদের বিভাগে নৌবাহিনীর তামান্না আক্তার ১৪.৮০ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন।

ছেলেদের ৪০০ মিটার দৌড়ে নৌবাহিনীর জহির রায়হান চ্যাম্পিয়ন। তিনি সময় নিয়েছেন ৪৮.৬০ সেকেন্ড। মেয়েদের বিভাগে ৫৯ সেকেন্ড সময় করে প্রথম হয়েছেন একই দলের সাবিয়া আল সোহা।

জ্যাভলিন থ্রোয়ে চ্যাম্পিয়ন সেনাবাহিনীর মোহাম্মদ মনিরুজ্জামান, তিনি জ্যাভেলিন ছুড়েছেন ৫৯.৯০ মিটার দূরে । আর মেয়েদের বিভাগে একই দলের পাপিয়া আক্তার ৩৭. ৭৬ মিটার নিক্ষেপ করে চ্যাম্পিয়ন। ১৫০০ মিটারে ছেলেদের বিভাগে সেনাবাহিনীর মোহাম্মদ আল আমিন ৪ মিনিট ১০.৯০ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম