শেষ মুহূর্তের গোলে নিউক্যাসলের মাঠে চেলসির হার

স্পোর্টস ডেস্ক
১৯ জানুয়ারি ২০২০, ১০:৩০আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১১:১১

শেষ মুহূর্তের গোলে নিউক্যাসলের মাঠে চেলসির হার প্রিমিয়ার লিগ টেবিলে নিউক্যাসলের অবস্থান বলার মতো নয়। নিচের দিকে অবস্থান দলটির। তাই বলে লড়াই করার মানসিকতা ছেড়ে দেয়নি তারা। ঘরের মাঠে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেড।

বক্সিং ডের পর প্রথম হারের স্বাদ নিয়েছে চেলসি। অথচ দুই অর্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও লক্ষ্য খুঁজে নিতে পারেনি। বলা হচ্ছে, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের তারুণ্য নির্ভর দল অনভিজ্ঞ বলেই ফিনিশিংয়ে হিমশিম খাচ্ছে। টমি অ্যাব্রাহামের তেমনই একটি শট চলে গেছে লক্ষ্যের বাইরে। এনগোলো কন্তের শট রুখে দিয়েছেন মার্টিন ডুবরাভকা।

একটা সময় ড্রই যখন সম্ভাব্য ফল মনে হচ্ছিল, তখনই কপালো পুড়ে ব্লুজদের। যোগ করা সময়ে বাঁশি বাজার আগে (৯০+৪) চেলসির জাল কাঁপিয়ে দেন নিউক্যাসল মিডফিল্ডার ইসাক হেইডেন।
ড্রয়ের পর ২২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে চারে অবস্থান চেলসির। পাঁচে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ৫ পয়েন্ট বেশি তাদের। অপর দিকে ২৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১২-তে অবস্থান নিউক্যাসলের।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি