না খেলেই তৃতীয় রাউন্ডে সিসিপাস!

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২০, ১৩:০১আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৪:০৩

না খেলেই তৃতীয় রাউন্ডে সিসিপাস। অস্ট্রেলিয়ান ওপেনে না খেলেই তৃতীয় রাউন্ড নিশ্চিত হয়েছে স্তেফানোস সিসিপাসের। না খেলে- এ জন্যই বলতে হচ্ছে চোটের কারণে দ্বিতীয় রাউন্ডে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তার প্রতিপক্ষ ফিলিপ কোলশ্রাইবার।

ছেলেদের এককের বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ অগ্রযাত্রা ধরে রেখেছেন ঠিকমতোই। জাপানের তাতসুমা ইতোকে ৬-১, ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন ১৭টি গ্র্যান্ড স্লাম ও অস্ট্রেলিয়ান ওপেনে আটবার জয়ী জোকোভিচ।  

অপর দিকে মেয়েদের এককেও সরাসরি সেটে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন নাওমি ওসাকা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন মুখোমুখি হয়েছিলেন চীনের ঝেংয়ের। ম্যাচটি ৬-২, ৬-৪ গেমে জিতলেও দ্বিতীয় সেটে মেজাজ হারিয়ে ফেলেছিলেন তিনি।

ঝেং তার সার্ভিস ব্রেক করাতেই র‌্যাকেট ছুড়ে ফেলে দিয়েছিলেন। ম্যাচের পর ওসাকা বলেছেন কেন এভাবে মেজাজ হারিয়েছিলেন, ‘কোর্টে আগেও আমার এমনটা হয়েছে।  তখন ভাবছিলাম, এবার আমি কোনওভাবেই তৃতীয় সেট খেলতে চাই না।’

প্রথম রাউন্ডে ভেনাস উইলিয়ামসকে বিদায় দেওয়া কোকো গফও তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। তবে প্রথম সেটটা তিনি হেরে গিয়েছিলেন। রোমানিয়ান সোরানা সিরস্তেয়ার কাছে তিনি প্রথম সেটে হারেন ৪-৬ গেমে। তার পরের সেটেই ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নেন ৪-৬, ৬-৩, ৭-৫ গেমে।

গফ তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবেন ওসাকার। ফলে তৃতীয় রাউন্ডে জমজমাট লড়াই অপেক্ষা করছে।  টানা দ্বিতীয়বারের মতো গ্র্যান্ড স্লামে মুখোমুখি হচ্ছেন দু’জন। সর্বশেষ সেপ্টেম্বরে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডেও তারা মুখোমুখি হয়েছিলেন। সেবার গফকে ৬-৩, ৬-০ গেমে হারান ওসাকা।

/এফআইআর/ পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম