পাকিস্তানের বিপক্ষে জিততে মুখিয়ে ‍যুবারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২০, ২৩:০৯আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২৩:১৬

তানজিদ হাসান তামিম। জাতীয় দলের পাশাপাশি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও শুক্রবার মুখোমুখি হচ্ছে পাকিস্তানের। বড়দের ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর তিনটায় শুরু হলেও একঘণ্টা আগে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে পাকিস্তানের যুবাদের মুখোমুখি হবে আকবররা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচটি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক আউট পর্ব খেলতে মুখিয়ে আছে আকবরের দল। ওপেনার তানজিদ হাসান তামিমের কথাতেই মিলেছে সেই ইঙ্গিত।

টুর্নামেন্টে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডকে উড়িয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস পাকিস্তানের বিপক্ষে কাজে লাগবে বলে মনে করেন ওপেনার তামিম, ‘আমরা আগের দুই ম্যাচ খুব ভালোভাবে জিতেছি। কালকে (শুক্রবার) পাকিস্তানের সঙ্গে খেলা। পাকিস্তান শক্তিশালী দল। তবে আমরা সেটা নিয়ে ভাবছি না। আমরা নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারলেই ম্যাচ জিততে পারবো। আগের দুই ম্যাচ জিতে দলের সবাই অনেক আত্মবিশ্বাসী। কালকের ম্যাচে আমরা সবাই এই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবো।’

গ্রুপ চ্যাম্পিয়ন হতে পাকিস্তানকে বিন্দুমাত্র ছাড় দিতে চান না যুব দলের এই ওপেনার, ‘আমাদের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়া। সেটা করতে পারলে আমাদের জন্য ভালো হবে। কেননা আমরা জানি নকআউট পর্ব অনেক কঠিন হবে। তাই পাকিস্তানের বিপক্ষে আমাদের জয় জরুরি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম