শেষ ষোলোতে চেলসি

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২০, ০৯:৪৬আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ০৯:৫৪

গোলের পর মিচি বাতশুয়াইর উদযাপন।

শেষ মুহূর্তে চেলসিকে ভড়কেই দিয়েছিল হালসিটি। একটি গোল শোধ দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় ছিল দলটি। তা আর হয়নি যদিও। ২-১ গোলের জয় নিয়ে এফএ কাপের শেষ ষোলো নিশ্চিত করেছে চেলসি।

অথচ ম্যাচের শুরুটা সম্ভাবনাময় ছিল হালসিটিরই। কিন্তু ম্যাচের ৬ মিনিটে সুযোগের সদ্ব্যবহার করেছে ব্লুজরা। মিচি বাতশুয়াইর শট হাল সিটির রায়ান তাফাজোলির গায়ে লেগে জড়ায় জালে। বাকি অর্ধেও চেলসির দাপট অব্যাহত থাকে। বিরতির আগে বেশ কিছু গোলের কাছে গেলেও ব্যর্থই থাকে তারা। ম্যাসেন মাউন্ট ও মার্কোস অ্যালোনসোর শট রুখে দিয়েছেন হাল গোলকিপার জর্জ লং।

বিরতির পর ৬৪ মিনিটে দ্বিতীয় গোল ‍পায় চেলসি। ফ্রি কিক থেকে হেড করে গোলটি করেছেন ফিকায়ো টোমোরি। এই অর্ধে আক্রমণে ধার বাড়িয়ে খেলেছে হালসিটিও। তাতে সফলতা মিলেছে একবারই। খেলা শেষের ১৩ মিনিট আগে ফ্রি কিক থেকে গ্রোসিকির নেওয়া শট মাতেও কোভাচিচের গায়ে লেগে জালে জড়ালে।

চেলসি জয় নিয়ে মাঠ ছাড়তে পারলেও টটেনহামকে জয় নিয়ে মাঠ ছাড়তে দেয়নি সাউদাম্পটন। এফএ কাপের ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। প্রথমার্ধ নিষ্ফলা থাকার পর ৫৮ মিনিটে প্রথম গোলটি পায় স্পাররা। সন হিউং মিনের গোলে এগিয়ে শুরু টটেনহামের। হিউং মিন ম্যাচের ১০ মিনিটেও গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু শট মেরে দিয়েছেন পোস্টের বাইরে।  

সেই সুযোগ কাজে না লাগানোয় তাদের কপাল পুড়েছে শেষ মুহূর্তে। ৮৭ মিনিটে তাদের জয় বঞ্চিত করে গোল আদায় করে নেয় সাউদাম্পটন। গোলটি করেন সোফিয়ান বুফাল। ড্রয়ের ফলে আবারও মুখোমুখি হতে হবে দুই দলকে। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিজ্ঞাপনে খোলামেলা, ফের বিতর্কে সিডনি
বিজ্ঞাপনে খোলামেলা, ফের বিতর্কে সিডনি
৯/১১ হামলার ২৫ বছর, জেরুজালেমে নিহতদের স্মরণ
৯/১১ হামলার ২৫ বছর, জেরুজালেমে নিহতদের স্মরণ
ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গেস্ট হাউসে ২০ দিন অবস্থানের পর যুগলের মরদেহ উদ্ধার, নেপথ্যে কি অপহরণ মামলা?
গেস্ট হাউসে ২০ দিন অবস্থানের পর যুগলের মরদেহ উদ্ধার, নেপথ্যে কি অপহরণ মামলা?
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর