বার্সাকে পেছনে ফেলে শীর্ষে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০২০, ০৯:২০আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১০:৫১

নাচোর গোলে রিয়াল মাদ্রিদের জয়। নিজেদের বিপদ নিজেরাই ডেকেছিল বার্সেলোনা। শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় শীর্ষে ওঠার সুযোগ আসে রিয়াল মাদ্রিদের সামনে। সেই সুযোগটা ঠিকমতো কাজে লাগিয়েছে পয়েন্ট টেবিলে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীরা। রিয়াল ভায়াদোলিদকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষ আসনটা নিজেদের দখলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা।

রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষকে চাপে রেখে খেললেও জয়টা এত সহজ ছিল না। গোলের দেখা পেতে অপেক্ষায় থাকতে হয়েছে ৭৮ মিনিট পর্যন্ত। টনি ক্রুসের ক্রস থেকে হেড করে গোলটি করেছেন নাচো।

ম্যাচের শুরুতেই গোলের দেখা পেতে পারতো রিয়াল। জালে বল পাঠিয়েছিলেন মিডফিল্ডার কাসেমিরো। ক্রুসের ফ্রি কিক থেকে হেড করে গোলটি করলেও ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির কল্যাণে অফ সাইডে বাতিল হয়ে গেছে তা।

শেষ দিকে ভায়াদোলিদও গোলের দেখা পেয়েছিল। সের্জি গার্দিওলা গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয়ে গেছে সেই গোল।  

২০১৭ সালের পর শিরোপা জয়ের স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদ ২১ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে অবস্থান করছে শীর্ষে। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সা।

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম