লাহোরে বৃষ্টিতে টস হতে দেরি

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০২০, ১৪:৪৬আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১৬:৪৬

কভার দিয়ে উইকেট ঢেকে রাখা হয়েছে। নিরাপত্তা নিয়ে পাকিস্তান সফরে টালবাহানা কম হয়নি। শেষ পর্যন্ত প্রথম দফার পাকিস্তান সফরে ঠিকঠাক মতোই গেছে বাংলাদেশ। তবে কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পায়নি মাহমুদউল্লাহ রিয়াদরা। পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে বসে আছে ২-০ তে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়াতে না পারলে পরিস্থিতি হবে আরও দুর্বিষহ। কিন্তু মধুর সমাপ্তির আশায় থাকা বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টিও। এ কারণে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নির্ধারিত সময়ে টস করা যায়নি।

প্রথম ম্যাচে মোহাম্মদ নাঈম ও তামিমের ৭১ রানের উদ্বোধনী জুটির সুবিধাও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। মাত্র ১৪১ রানে থেমে বাংলাদেশ হেরে যায় ৫ উইকেটে। দ্বিতীয় ম্যাচে হারের ব্যবধান ছিল আরও বড়। আরেকটি ব্যাটিং ব্যর্থতায় বাবর আজমদের কাছে বাংলাদেশ হেরে যায় ৯ উইকেটে!

আজকের ম্যাচটি পাকিস্তানের জন্যেও গুরুত্বপূর্ণ। হেরে গেলে অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাবে বাবর আজমের দল। জয় পেলে তো বটেই, বৃষ্টিতে ম্যাচটি ভেসে গেলেও শীর্ষস্থান অক্ষুণ্ন থাকবে স্বাগতিকদের।  
বাংলাদেশ পাকিস্তান সফর করবে তিনধাপে। প্রথম ধাপে ২৪ থেকে ২৭ জানুয়ারি খেলবে তিনটি টি-টোয়েন্টি। সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দ্বিতীয় ধাপে খেলবে একটি টেস্ট। ৭ থেকে ১১ ফেব্রুয়ারি সেটি হবে রাওয়ালপিন্ডিতে। আর তৃতীয় ও শেষ ধাপের পাকিস্তান সফরে ৩ এপ্রিল করাচিতে একটি ওয়ানডে খেলে সেখানেই দুইদিন পর নামবে দ্বিতীয় টেস্ট খেলতে। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম