প্রথম দল হিসেবে পয়েন্ট কাটা গেলো প্রোটিয়াদের

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২০, ০৯:৪৫আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ০৯:৫৫

প্রথম দল হিসেবে পয়েন্ট কাটা গেলো প্রোটিয়াদের ঘরের মাঠে প্রথম টেস্ট জিতে দারুণ সম্ভাবনা জাগিয়েছিল দক্ষিণ আফ্রিকা। অথচ পরের তিন টেস্টে সেই প্রোটিয়ারাই খেলো নাকানি-চুবানি। ইংল্যান্ডের কাছে সিরিজ হারের হতাশা তো ছিলই। তাদের আরও যন্ত্রণা বাড়িয়েছে স্লো ওভার রেটের জরিমানা। ধীর গতির ওভার রেটে ম্যাচ ফির ৬০ শতাংশ কেটে নেওয়া হবে প্রোটিয়াদের। একই সঙ্গে কেটে নেওয়া হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬টি পয়েন্ট!

আইসিসির নতুন নিয়মে প্রোটিয়ারাই প্রথম দল, যাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে পয়েন্ট কাটা গেলো। মূল স্পিনার কেশব মহারাজ ছিলেন না প্রোটিয়াদের দলে। তার ওপর কোনও স্পিনারও ব্যবহার করেননি ফাফ দু প্লেসি। যার ফল- নির্ধারিত সময়ে ৩ ওভার কম করেছে প্রোটিয়ারা। শেষ টেস্টটি তারা হেরেছে ১৯১ রানের বিশাল ব্যবধানে। জোহানেসবার্গে দুই দলই ভরসা রেখেছে পেস আক্রমণে। 

এমনতি টেস্টে ধুঁকতে থাকা প্রোটিয়াদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে এই পয়েন্ট কর্তন। টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে মাত্র ১টি জয় ও ৬টি হারে সপ্তমস্থানে রয়েছে প্রোটিয়ারা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জেতায় জমা পড়েছিল ৩০ পয়েন্ট। এখন পয়েন্ট কাটা যাওয়ায় সেটি হবে ২৪ পয়েন্টে!

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম