হার এড়াতে লড়ছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৫, ১৩:৫৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৬:০১

nz 4 day

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৪০৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে নিউজিল্যান্ড। এই রান তাড়া করতে গিয়ে রবিবার ১০৯ রান করতেই দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। ক্রিজে আছেন দিনেশ চান্ডিমাল ৩১।

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের পক্ষে একাই দুই উইকেট নেন টিম সাউদি।

এর আগে চতুর্থ দিন টম ল্যাথামের অপরাজিত সেঞ্চুরিতে বড় লিড নিয়ে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। ডানেডিন ৩ উইকেটে ২৬৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

বৃষ্টিতে দুই দফা বন্ধ ছিল খেলা। তৃতীয় দফা বৃষ্টিতে দিনের খেলা শেষ হয়ে যায় আগেই। এদিন ৭২ রান নিয়ে দিনের খেলা শুরু করেন ওপেনার ল্যাথাম। ১৫ টেস্ট ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি করেন তিনি। সেঞ্চুরি করেন ১৬৬ বলে।

এরপর ব্রেন্ডন ম্যাককালামের ৬ বলে ১৭ রানের ইনিংস। দুটি ছক্কা মেরে টেস্ট ইতিহাসের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে গড়েছেন ছক্কার সেঞ্চুরি। ছক্কার সেঞ্চুরিতে তার পাশেই আছেন সাবেক অসি তারকা গিলক্রিস্ট। আর ১০০তম ছক্কা মেরেই ইনিংস ঘোষণা করেন কিউই অধিনায়ক। ওপেনার ল্যাথাম অপরাজিত থাকেন ১০৯ রানে।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম