ফাইনালে কুমিল্লার সঙ্গী হচ্ছে কে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৫, ১২:১২আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৬:০৬

rangpur vs barisal

 

সবার আগে বিপিএল তৃতীয় আসরের ফাইনালে ওঠে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রবিবার দ্বিতীয় ফাইনালিস্ট হতে ২২ গজের লড়াইয়ে মাঠে নামবে রংপুর রাইডার্স ও বরিশাল বুলস। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে একতরফা ভাবেই পরাজিত হয় রংপুর রাইডার্স। হারে ৭২ রানের ব্যবধানে। বল হাতে উইকেটশূন্য সাকিব আল হাসান ব্যাট হাতেও ছিলেন ব্যর্থ। প্রথম বলেই আউট হয়ে ফিরেছেন শূন্য রানে।

 

যার কারণে প্রথম কোয়ালিফায়ারে হারা সাকিবের রংপুর রাইডার্স দ্বিতীয় সুযোগ পাচ্ছে ফাইনালে যাওয়ার। সাকিবও এই দ্বিতীয় সুযোগের দিকেই তাকিয়ে। শনিবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছিলেন তিনি।

 

শনিবারের ম্যাচে রংপুরের ব্যাটিং-বোলিং যাচ্ছে তাই হলেও রবিবার সেগুলো শুধরাতে চান সাকিব। তিনি বলেন, ‘আমরা অনেক ভুল করেছি। এই সব ভুল করলে ম্যাচ জেতার সম্ভবনা থাকে না। আমরা আমাদের দ্বিতীয় সুযোগের দিকে পুরো ফোকাসে আছি। আমাদের অনেক ভালো ক্রিকেট খেলতে হবে।’

 

অন্যদিকে ঢাকা ডায়নামাইটসকে তৃতীয় আসর থেকে বিদায় করে দিয়ে ফাইনাল খেলার স্বপ্ন এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছে মাহমুদউল্লাহ রিয়াদের বরিশাল বুলস। যোগ্যতর দল হিসেবে সাকিবের রংপুরের বিপক্ষে রবিবার সন্ধ্যায় ২২ গজের লড়াইয়ে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের বরিশাল বুলস। এই ম্যাচের জয়ী দল দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে বিপিএল তৃতীয় আসরের ফাইনালে খেলবে কুমিল্লার বিপক্ষে।

 

বরিশাল বুলসের ব্যাটিং লাইনআপে আছে ব্যাটিং দানব ক্রিস গেইল, এভিন লুইসের মতো বিধ্বংসী তরুণ ব্যাটসম্যান। এছাড়া কেভন কুপার-সাব্বির রহমানের মতো বুক চিতিয়ে লড়াই করার মতো সাহসী যোদ্ধা। সেক্ষেত্রে রবিবারের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি যে জমজমাট হচ্ছে এটা অনুমিতই।

 

বরিশাল বুলসের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আমরা এবারের আসরে সব ম্যাচেই ভালো খেলে আসছি। আজকের ম্যাচেও সেটা করে দেখাতে হবে।’

আর মাত্র কয়েকঘণ্টা পরই জানা যাবে মিরপুরে ২২ গজের লড়াইয়ে কুমিল্লার প্রতিপক্ষ হচ্ছে কে?

 

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম