প্রোটিয়াদের ২৬২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারি ২০২০, ১৮:০০আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২০:৩৪

প্রোটিয়াদের ২৬২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার লিগ কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। পচেফস্ট্রুমে টস হেরে ব্যাট করে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে আকবর আলীর দল। ৫ উইকেটে করেছে ২৬১ রান।
বাংলাদেশের ইনিংসে ব্যাট হাতে আধিপত্য বিস্তার করে খেলেছেন ওপেনার তানজিদ হাসান। ওপেনিং জুটিতে উপহার দিয়েছেন ৬০ রান। ১৩তম ওভারে সঙ্গী পারভেজ হোসেন ইমন ১৭ রান করে ফিরলেও অপরপ্রান্ত আগলে খেলেছেন দীর্ঘক্ষণ।

দ্রুত মাহমুদুল হোসেন জয় ৩ রানে বিদায় নিলে জুটি গড়েছেন তৌহিদ হৃদয়ের সঙ্গে। তানজিদকে ৮০ রানে বিদায় দিয়েছেন ফন ভাউরেন। এর পরে শাহাদাতের সঙ্গী হন হৃদয়।

৫১ রানে হৃদয় ফিরলে স্কোরবোর্ড সমৃদ্ধ হয়েছে মূলত শাহাদাত হোসেনের আগ্রাসী ব্যাটিংয়েই। শেষ ৫ ওভারে প্রোটিয়াদের ওপর চড়াও হয়ে ৪৯ রান তুলতে ভূমিকা ছিল তার। ৭৬ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ১ ছয়ের মার। অধিনায়ক আকবর আলী তার সঙ্গে ১১ বলে ১ চারের সহায়তায় ১৬ রানে অপরাজিত ছিলেন।

প্রোটিয়াদের হয়ে ২টি উইকেট নিয়েছেন ফেকো মোলেস্টেন।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম