বিশ্বকাপে একটা জয় চাই সালমা-রুমানাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২০, ২১:৫৯আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২২:০৪

কথা বলছেন সালমা খাতুন। গত দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি ম্যাচেও জয় আসেনি। সেই হতাশা এবার ঘোচাতে চান সালমা-রুমানারা। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপে একটি জয় চান নারী ক্রিকেটাররা।

বিশ্বকাপে ১৩টি ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র দুটি, ২০১৪ সালে ঘরের মাটিতে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে। পরের দুই আসরে ফিরতে হয় খালি হাতে। এবার অস্ট্রেলিয়ার মাটিতে জয় চান অধিনায়ক সালমা খাতুন, ‘আমরা সবাই আশা করে যাই যে ভালো ক্রিকেট খেলবো, একটা-দুটো ম্যাচ জিতবো। এবারও আশা করছি একটা-দুটো ম্যাচ জিতবো। এই আশা নিয়েই বিশ্বকাপে যাচ্ছি।’

১০ দলের টুর্নামেন্টে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই সালমাদের। প্রতিপক্ষের ভিডিও দেখেই ধারণা নিতে হচ্ছে। সালমা জানালেন, ‘অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড কঠিন প্রতিপক্ষ। তবে ওরা এখনও আমাদের সম্পর্কে জানে না, আমরাও ওদের সম্পর্কে জানি না। মাঠে যখন খেলবো, তখনই বুঝতে পারবো কে কার চেয়ে ভালো। অবশ্যই তারা আমাদের চেয়ে ভালো। আমরা চেষ্টা করবো স্মার্ট ক্রিকেট খেলতে।'

গ্রুপে আছে চেনা প্রতিপক্ষ ভারত আর শ্রীলঙ্কা। ভারতকে হারিয়েই এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সহ-অধিনায়ক রুমানা আহমেদ জানালেন, ‘এশিয়া কাপ অনেক আগে চলে গেছে। তারপর অনেক ম্যাচ খেলেছি আমরা। এবার বিশ্বকাপে বড় বড় দলের সঙ্গে খেলা। ভালো করতে চেষ্টা করবো। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড অনেক ভালো দল। ভারতকে এশিয়া কাপে দুবার হারালেও কাজটা অনেক কঠিন। শ্রীলঙ্কার সঙ্গে ভালো কিছু করতে পারবো বলে আশা করি।’

দলের ব্যাটিং নিয়ে আশাবাদী সালমা, ‘ব্যাটিংয়ে অনেক উন্নতি হয়েছে আমাদের। আশা করি বিশ্বকাপে আমরা ব্যাটিংয়ে ভালো করবো।’

চোট কাটিয়ে বিশ্বকাপ দলে ফেরা রুমানা গত বছর অস্ট্রেলিয়ায় আইসিসির ইভেন্টে অংশ নিয়েছিলেন। সেই অভিজ্ঞতা কাজে লাগবে বলে জানালেন তিনি, ‘কিছুদিন আগেই আমি অস্ট্রেলিয়ার মেলবোর্নে গিয়েছিলাম। ওখানকার উইকেটগুলো ব্যাটিং সহায়ক। আমরা ভালো সংগ্রহ দাঁড় করাতে পারলে বোলারদের সুবিধা হবে।’

রবিবার ব্রিসবেন হয়ে গোলকোস্টে যাবে বাংলাদেশ দল। সেখানে বিসিবির খরচে হবে ১৩ দিনের অনুশীলন ক্যাম্প। ১৪ ফেব্রুয়ারি থেকে আইসিসির অধীনে মেলবোর্নে ক্যাম্প করবেন সালমা-রুমানারা। মূল মঞ্চে নামার আগে বাংলাদেশ ৫টি প্রস্তুতি ম্যাচ খেলবে। তিনটি বিসিবির আয়োজনে, দুটি আইসিসির। থাইল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রস্তুতি শেষ করবেন সালমারা।

বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। পার্থের ওয়াকায় প্রথম প্রতিপক্ষ ভারত। ২৭ ফেব্রুয়ারি ক্যানবেরায় অস্ট্রেলিয়া, ২৯ ফেব্রুয়ারি মেলবোর্নে নিউজিল্যান্ড এবং ২ মার্চ একই ভেন্যুতে শ্রীলঙ্কার ‍মুখোমুখি হবে সালমার দল।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম