আবারও মাঠের বাইরে উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:১০

আবারও মাঠের বাইরে উইলিয়ামসন ভারতের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে কাঁধে চোট পেয়েছেন কেন উইলিয়ামসন। শঙ্কা থাকায় টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচ তাকে খেলায়নি নিউজিল্যান্ড। অবশ্য অতটা গুরুতর ছিল না চোট। একই কারণে ওয়ানডে সিরিজেও তাকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। ফলে ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রাখা হয়নি উইলিয়ামসনকে।

নিয়মিত অধিনায়ক না থাকায় এখন উইকেটকিপার টম ল্যাথাম দলকে নেতৃত্ব দেবেন। একই সঙ্গে কেনের বদলে ডাকা হয়েছে ২৯ বছর বয়সী মার্ক চ্যাপম্যানকে।

উইলিয়ামসন কাঁধে চোট পান তৃতীয় টি-টোয়েন্টিতে। এক্স-রে তে দেখা গেছে খুব একটা গুরুতর নয় সেই চোট। এর পরেও কিউই ম্যানেজমেন্ট সতর্কতা অবলম্বনের পথেই হেঁটেছে। কারণ সামনেই রয়েছে টেস্ট সিরিজ। নিউজিল্যান্ড দলের ফিজিও বিজয় ভাল্লাব অবশ্য বলেছেন শেষ ওয়ানডেতে তাকে পাওয়ার সম্ভাবনার কথা, ‘ওর এক্স-রে তে গুরুতর কিছু মেলেনি। তবে তার সুস্থতার জন্য বাইরে থাকাই শ্রেয়, যাতে করে আগামী কয়েক দিনে কোনও বিপদে পড়তে না হয়। সে ফিটনেস ফিরে পেতে অনুশীলন চালিয়ে যাবে, যাতে করে তৃতীয় ম্যাচে ফিরতে পারে।’

কেন উইলিয়ামসনের চোট চ্যাপম্যানের জন্যও সুযোগ। জাতীয় দলে যার সর্বশেষ ওয়ানডে ছিল প্রায় দুই বছর আগে! সম্প্রতি নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে দুর্দান্ত ফর্মে থাকাতেই লোয়ার অর্ডারে তাকে খেলাতে চায় নিউজিল্যান্ড।

সিরিজের প্রথম ওয়ানডে হবে ৫ ফেব্রুয়ারি, হ্যামিল্টনে। টেস্ট সিরিজ শুরু হবে ২১ ফেব্রুয়ারি।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম